পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নগরের মেরন সান স্কুল অ্যান্ড কলেজের চকবাজার ও এক কিলোমিটার এলাকার ক্যাম্পাসে ভোট গ্রহণ চলে। নির্বাচনে পাঁচটি পদের মধ্যে চারটিতে নির্বাচন হয়। এতে ১ হাজার ১৭৫ জন ভোটারের মধ্যে ৭৮৯ জন ভোট দেন। নির্বাচনে সোহেল আজিম সভাপতি, সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক, কে এম ইয়াসিন আরফাত সাংগঠনিক সম্পাদক ও নুরুল মোস্তফা ছাত্র কল্যাণ সম্পাদক নির্বাচিত হন। প্রচার সম্পাদক পদে আজিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেরন সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ছিলেন সিরাজুল মোস্তফা, এস এম সোহাইল ও শিহাব উদ্দিন। —