পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (ঋণদান সমিতির) ত্রিবার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নাছির উদ্দিন, সম্পাদক পদে তারেক ছিদ্দিকী ও সহসভাপতি পদে সৈয়দ বেলাল হোছাইন নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন ইসমাঈল সিকদার, নাজেম উদ্দিন ও শামশুল আলম।
গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পেকুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও সমবায় কমিউনিটি সেন্টারে একটানা ভোট গ্রহণ করা হয়। সমিতির ৬ হাজার ৪০২ জন সদস্যের মধ্যে ৪ হাজার ৮৩১ জন সদস্য ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার ও পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা ওসমান গণি ভোট গণনা শেষে দিবাগত রাত একটার দিকে ফলাফল ঘোষণা করেন।