পেকুয়া কো-অপারেটিভের ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড উদ্যোগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। পরে পেকুয়া ঋণদান সমবায় কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইদ্রিচের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান, পেকুয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবু জাফর, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক রমিজ উদ্দিন, পেকুয়া কো-অপারেটিভের অডিট কমিটির সচিব আহমদ কবির ও সমাজসেবক শাহ আলম। বক্তব্য দেন মিনহাজ উদ্দিন, মোহাম্মদ ইসমাইল, জসিম উদ্দিন, নুরুল হোছাইন প্রমুখ।