পেকুয়া থানায় ওপেন হাউস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া থানা-পুলিশের উদ্যোগে গত রোববার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নিয়ে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানা চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া।
এতে বক্তব্য দেন আইনজীবী কামাল হোসেন, পেকুয়া উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি এস এম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম শহীদুল ইসলাম চৌধুরী, টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, নারীনেত্রী উম্মে কুলসুম, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, শিলখালী ইউনিয়ন সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি কাজিউল ইনসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গোটা দেশ গুটি কয়েক জঙ্গি ও বিপথগামীর কাছে জিম্মি হতে পারে না। সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি পাড়া-মহল্লায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে। চকরিয়া প্রতিনিধি