পেকুয়া থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নিয়ে কক্সবাজারের পেকুয়া থানা-পুলিশের উদ্যোগে ২১ সেপ্টেম্বর দুপুরে থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সভায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মহাজন মুস্তাফিজ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন পেকুয়া উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি এস এম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শহীদুল ইসলাম চৌধুরী, নারী নেত্রী উম্মে কুলসুম প্রমুখ।