পেকুয়া পাইলট স্কুলে পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া পাইলট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালক মো. ছফওয়ানুল করিম ও পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ কুতুবী। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়।