পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সমিতির সদস্যরা পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে এসে ভোট দেন।
এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি আকতার আহমদ, সহসভাপতি মোহাম্মদ হোছাইন, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সদস্য মো. ওসমান, শাহেদ ইকবাল ও মো. এনামুল হক। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. মাঈনুদ্দিন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ‘সবার সঙ্গে সমন্বয় করে কাজ করব।’