পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতি) ত্রিবার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে বাজারের অলি-গলি। সমিতি সূত্র জানায়, সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটার রয়েছেন এক হাজার ৭২০ জন।
প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন কক্সবাজারের সহকারী সমবায় কর্মকর্তা আবু তাহের।