পেকুয়ার ফৈজুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ নভেম্বর মিড ডে মিল কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী, ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার উদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসক আলী হোসেন বলেন, ‘ঝরে পড়া রোধ ও পড়ালেখায় মনোযোগী করতে প্রতি বিদ্যালয়ে ক্রমান্বয়ে মিড ডে মিল কর্মসূচি চালু করা হচ্ছে। এ কর্মসূচির সফলতাও পাওয়া যাচ্ছে।’

প্রধান শিক্ষক সরওয়ার উদ্দিন বলেন, বিদ্যালয়ের ১০১৩ জন শিক্ষার্থীর মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২০৯ জন শিক্ষার্থী মিড ডে মিলের আওতায় এসেছে।