পেকুয়ার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ এসব আসবাবপত্র বিতরণ করেন। আসবাবপত্রের মধ্যে রয়েছে ৯০ জোড়া বেঞ্চ, ছয়টি টেবিল ও ছয়টি চেয়ার।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাছান মুরাদ, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নুরুল কাদের, সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন, টৈটং শফিকিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ছাবের আহমদ।