পেকুয়ায় আ. লীগ নেতা দেলোয়ার হোসেনের শোকসভা
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেনের শোকসভা ৪ মে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী। পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আজমগীর চৌধুরী, সহসভাপতি ফরিদুল আলম, টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, জেলা যুবলীগের সহসভাপতি জি এম আবুল কাশেম, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান ও পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেক।
বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, প্রয়াত দেলোয়ার হোসেনের বড় ছেলে শাখাওয়াত হোছাইন প্রমুখ।
বক্তারা বলেন, দেলোয়ার হোসেন সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নির্লোভ ও নির্মোহ নেতৃত্ব সমাজকে এগিয়ে নিয়েছে।