পেকুয়ায় উপকূলীয় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় শীতার্ত ৫০ জনকে শীতবস্ত্র বিতরণ করেছে উপকূলীয় সমাজকল্যাণ ফাউন্ডেশন। এ উপলক্ষে সম্প্রতি পেকুয়ার চৌমুহনী এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবদিন। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল করিম, বেসরকারি উন্নয়ন সংস্থা একলাকের পেকুয়া উপজেলা ব্যবস্থাপক জাহেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি আমজাদ হোসেন প্রমুখ।
জয়নাল আবদিন বলেন, উপকূলীয় সমাজকল্যাণ ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান ও বিত্তশালীরা এগিয়ে এলে শীতে সাধারণ মানুষকে আর কষ্ট পেতে হবে না। তিনি বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।