পেকুয়ায় ছাত্রলীগের নতুন কমিটিকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত সোমবার বিকেলে পেকুয়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক এহতেশামুল হককে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আজাদ।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি ফরিদুল আলম, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেক, শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার প্রমুখ।