পেকুয়ায় জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির প্রথম সভা ১৩ আগস্ট বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব আবুল কাশেমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল ইসলাম, সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী, বখতিয়ার উদ্দিন চৌধুরী, ফরিদুল আলম, ছাবের আহমদ, ওয়াহিদুর রহমান ওয়ারেচি, উম্মে কুলসুম, হানিফ চৌধুরী, গিয়াস উদ্দিন, সদস্য কামাল হোসেন, এম শহিদুল ইসলাম চৌধুরী, নিজাম উদ্দিন, কবির আহমদ প্রমুখ।