পেকুয়ায় জীববৈচিত্র্য বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের জৈনুদ্দিনপাড়ায় ১৫ ডিসেম্বর জীববৈচিত্র্য–বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যম উজানটিয়া সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি মো. দিলদার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষক মো. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নাসির উদ্দীন, ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. এমাম উদ্দীন, ক্লেভ প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা রিয়াজ উদ্দীন তালুকদার, মাঠ সহায়তাকারী মো. সাইফুল্লাহ ও সাজেদা বেগম।
অনুষ্ঠানে পরিবেশ ও কৃষি–সম্পর্কিত নাটক, কৌতুক ও গান পরিবেশন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ইয়ং স্টার। এ ছাড়া সচেতনতা সৃষ্টি করতে কৃষকদের নিয়ে ১০টি স্টল বসানো হয়।
আবুল কাশেম বলেন, গ্রামের মানুষ খুব বেশি সচেতন নয়। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বিপর্যয়ের কারণে বন্যা ও ঘূর্ণিঝড় হচ্ছে। অনুষ্ঠান শেষে স্টলে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।