প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়ায় ইউনিসেফের উদ্যোগে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগবিষয়ক কর্মশালা গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, পেকুয়া জিএমসি ইনিস্টটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহজান চৌধুরী ও বর্তমান প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।