পেকুয়ায় প্রিমিয়ার লিগে ড্রাগন ক্রিকেটস চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার িলগে (কেপিএল) ড্রাগন ক্রিকেটস চ্যাম্পিয়ন হয়েছে। ২৭ জানুয়ারি কাছারীমোড়া মাঠে এক মাসের আয়োজন শেষে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় সুপার সিক্সার্স ও ড্রাগন ক্রিকেটস। টুর্নামেন্টের আয়োজন করে শিলখালী নবতরুণ সংঘ।
খেলায় ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ড্রাগন ক্রিকেটসের খেলোয়াড় মো. মোরশেদ। তাঁকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়। খেলায় সেরা ব্যাটসম্যান হন সুপার সিক্সার্সের মো. মোস্তাকিম, সেরা ফিল্ডার একই দলের মোহাম্মদ জুনাইদ, সর্বোচ্চ ছক্কার কৃতিত্ব পান ম্যাগপাই বয়েজের মো. ওসমান ও সেরা বোলার হন একই দলের রাজিব। উদীয়মান ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয় ইলেভেন ব্লাস্টার্সের মো. শাওনকে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জাহেদুল ইসলাম, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, কেপিএলের প্রধান উপদেষ্টা শেখ মোহাম্মদ হানিফ, শিলখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সমাজসেবী জাহেরুল ইসলাম ও মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি আহমদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপিএল পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেপিএল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম।