পেকুয়ায় বাল্যবিবাহ ও শিশুশ্রম বিষয়ক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ে গত ২৮ ডিসেম্বর বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু শাস্তিবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান।
উন্নয়ন সংস্থা ব্র্যাক এই সভার আয়োজন করে। সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট পেকুয়া উপজেলা ব্যবস্থাপক মুহাম্মদ সিরাজুম মুনীর।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিফরডি প্রকল্পের তদারক কর্মকর্তা আহাদ আলী।
সভায় বক্তব্য দেন এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমগীর চৌধুরী, ইউপি সদস্য আবদুর রহমান ও চিকিৎসক সাহাব উদ্দিন।