পেকুয়ায় বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমানের বিদায় অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। ফাঁসিয়াখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ।
বক্তব্য দেন পেকুয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, মগনামা শাহ রশিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রশিদ, মৌলভীবাজার ফারুকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আহমদ ফারুক, শিলখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম, রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার প্রমুখ।