পেকুয়ায় যুব উদ্যোক্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৪ মে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, ভাইস চেয়ারম্যান এম নুরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, উপজেলা কৃষি কর্মকর্তা এএইচ এম মনিরুজ্জামান প্রমুখ।
সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, যুব সমাজ জাতির চালিকা শক্তি। তাঁদের সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে দ্ক্ষ জনশক্তিতে পরিণত করা সম্ভব।