পেকুয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবদলের উদ্যোগে সংগঠনটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর বিকেলে নেতা-কর্মীরা পেকুয়া বাজারের দলীয় কার্যালয়ে কেক কাটেন। এরপর উপজেলা যুবদলের সভাপতি শাফায়েত আজিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, জেলা যুবদলের সদস্য জয়নাল আবেদিন, মাহমুদুল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরান জাদিদ, রাজাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আজিম, জেলা ছাত্রদলের সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমানে জাতি ঘোর অমানিশায় দিন কাটাচ্ছে। যুবদলের নেতা-কর্মীকে আরও সংগঠিত হয়ে জাতির মুক্তির আন্দোলনে শরিক হতে হবে।