পেকুয়ায় শিক্ষক আহমদুল হকের শোকসভা
চট্টগ্রাম কলকাকলি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহমদুল হকের শোকসভা ২৫ ডিসেম্বর বিকেলে কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আহমদুল হক স্মৃতি সংসদের উদ্যোগে অায়োজিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন চুনতি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দীন মুহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সাবেক অধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের, রাজাখালী এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও শিলখালী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমদ। বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মাহবুব সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের নেতা কাজিউল ইনচান, শাহ আলম, বারবাকিয়া প্রতিশ্রুতি মডেল স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি আহমদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আহমদুল হক ৩০ বছর শিক্ষকতা করেছেন। সমাজে আলো ছড়িয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।
উল্লেখ্য, আহমদুল হক বারবাকিয়া ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা। গত ২৬ নভেম্বর তিনি মারা যান।