পেছন দিকে পা তোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ ব্যায়ামটি নিয়মিত করলে হিপ কমাতে সহায়তা করবে।  ঘরের যেকোনো প্রান্তের একটি দেয়ালের সামনে দাঁড়াতে হবে।  পিঠ সোজা করে দাঁড়ান। কাঁধ বরাবর হাত দুটো দেয়ালে রাখবেন।  এবার মধ্যম গতিতে পা-টা পেছন দিকে ওঠাতে হবে। প্রথমে বাঁ পা, তারপর ডান পা।  পা ওঠানোর সময় হাঁটু সোজা থাকতে হবে। খেয়াল রাখবেন, যেখান থেকে পা তুলবেন, সেখানেই আবার আনতে হবে। শরীরের ওপরের অংশ যতক্ষণ না সামনে ঝুঁকে যাচ্ছে, ততটুকু পর্যায় পর্যন্ত পা তুলবেন।  এটি ১০-১২ বার করতে হবে। অর্থাৎ প্রতি পায়ে পাঁচ-ছয়বার এ পদ্ধতিতে ব্যায়ামটি করতে হবে। ১০-১২ বার করলে ১ সেট হবে। তিন সেট করুন। প্রতি বারে ৩০ সেকেন্ড বিরতি দিন। অর্থাৎ আপনাকে মোট ৩০-৩৬ বার এটি করতে হবে।