পেটের খিদে নয় চোখের খিদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারে রুচি কিংবা নিয়মিত খিদে লাগা কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ। তাই বলে কিছু সময় পরপর খিদে লাগা আবার এর উল্টো। যাকে বলা যেতে পারে ‘চোখের ক্ষুধা’। জেনে রাখুন এটি মোটেও ভালো কিছু নয়। আর এই ধরনের সমস্যা বেশি দেখা দেয় ডায়েট যাঁরা করছেন তাঁদের ক্ষেত্রে। কিন্তু ডায়েটে থেকেও চোখের এই ক্ষুধার নিবৃত্তি করতে যেই আপনি একটু খাদ্যের প্রতি ঝুঁকে পড়েছেন, তো ফের ঝামেলায় পড়লেন।
তাই জেনে নেওয়া দরকার এই ধরনের সমস্যার কারণ এবং প্রতিকার।

চোখের খিদে কী আসলে?
পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো বলেন, ‘খিদের কেন্দ্রস্থল হলো আমাদের মস্তিষ্ক। লেপটিন এবং গ্রেলিন নামে দুই ধরনের হরমোন রয়েছে, যা আমাদের খিদের প্রবৃত্তিকে জাগিয়ে তোলে। গ্রেলিন হরমোন কাজ করে তখনই, যখন আমাদের পাকস্থলী খালি থাকে। কিন্তু ওপরের যে হরমোন লেপটিন, সেটির কাজ আবার একটু আলাদা। আমাদের দেহে যখন অতিরিক্ত চর্বি বা মেদ জমা হয়, তখন এই হরমোনের কাজ বাড়ে। মস্তিষ্কের যে তৃপ্তির স্থান সেটিকে এই হরমোন অনুভূতিহীন করে দেয়। আর তাই আপনি যতক্ষণ না নিজের পছন্দের খাবার পেট পুরে খাচ্ছেন, ততক্ষণ এই হরমোন আপনার খিদেকে জাগিয়ে তোলে, যা মোটেও আপনার পাকস্থলীর ক্ষুধা নয়। এটিই হলো আপনার চোখের খিদে।’
তিনি আরও জানান, ডায়েট শুরু করার পরেই এই সমস্যা বেশি মাত্রায় দেখা দেয়। এ ক্ষেত্রে খিদে নিয়ন্ত্রণ করাটা কিন্তু কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আর ফল হিসেবে হয়তো আপনি ডায়েট ছেড়েই দিলেন।

কেন এমন হয়?
আখতারুন্নাহার আলো বলেন, কিছু খাবার আছে যা আপনার মস্তিষ্কের তৃপ্তিবোধকে পূর্ণ করতে পারে। এ তালিকায় পড়ে, ডিম, যব বা ওটমিলের তৈরি খাবার, প্রোটিন এবং ক্যালরিযুক্ত খাবার, যেমন মাছ, মাংস কিংবা ভাত, আলু। এগুলো খেলে কিন্তু আমাদের খিদে সহজেই মিটে যায়।
আবার আরেক ধরনের খাবার আছে, যা খেলে আপনার ক্ষুধা কখনোই পুরোপুরি মিটবে না। এমন সব খাদ্য হলো চকলেট, স্ন্যাক্স-জাতীয় খাবার, ফলমূল, টক দই কিংবা সালাদ। এই খাবারগুলো খাওয়া সত্ত্বেও আপনার মনে হবে আপনি অনেক কিছুই খাননি। আর ফলে দেখা দেয় চোখের খিদে।

কী করবেন?
আছে সমাধান। এ ক্ষেত্রে পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো কিছু বিষয় মেনে চলার নির্দেশ দেন:
* ডায়েট করলেও আমিষজাতীয় খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন। এতে কিন্তু পুষ্টির ঘাটতিও পূরণ হবে। মাছ, ডাল, ডিমের সাদা অংশ, চর্বিহীন দুধ; আমিষজাতীয় এই খাবারগুলো আমাদের শরীরের জন্যও অনেক উপকারী। একই সঙ্গে এগুলো ক্ষুধা বর্ধনকারী হরমোন গ্রেলিনের পরিমাণও কমিয়ে দেয়।
* একই সঙ্গে আঁশজাতীয় খাবারের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। ফলমূল, প্রচুর পরিমাণে সবুজ সবজি এবং শস্যজাতীয় খাবার আমাদের মস্তিষ্কের তৃপ্তিবোধকে পূর্ণ করে।
* যে বিষয়টি মেনে চলার দরকার তা হলো, একই সঙ্গে বেশি পরিমাণে না খেয়ে বারবার অল্প করে খাওয়া ভালো। এর ফলে আমাদের বিপাক ক্রিয়া যেমন ভালো থাকে, তেমনি গ্যাসট্রিকের রোগীদের জন্যও এটি বেশ উপকারী। একই সঙ্গে এই অভ্যাস আমাদের শরীরের অতিরিক্ত ক্যালরি পোড়াতে সহায়তা করে।
* বেশ কিছু খাবার খাদ্যতালিকার অন্তর্ভুক্ত করতে পারেন। লো ফ্যাট পনির, টক দই, স্যুপ, সবজি কিংবা ফলের সালাদ, চিনিবিহীন ফলের রস; এ জাতীয় খাবার লেপটিন হরমোনকে কমিয়ে আনবে। তাই বারবার ক্ষুধার ঝামেলাটাও আর থাকছে না।
* আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন ডায়েট মানেই এই নয় যে কোনো বেলায় না খেয়ে থাকা। বরং প্রতি বেলায় স্বল্প পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া ভালো।

ডাখিদে নয় চোখের খিদে

নাদিয়া নাহরিন

খাবারে রুচি কিংবা নিয়মিত খিদে লাগা কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ। তাই বলে কিছু সময় পরপর খিদে লাগা আবার এর উল্টো। যাকে বলা যেতে পারে ‘চোখের ক্ষুধা’। জেনে রাখুন এটি মোটেও ভালো কিছু নয়। আর এই ধরনের সমস্যা বেশি দেখা দেয় ডায়েট যাঁরা করছেন তাঁদের ক্ষেত্রে। কিন্তু ডায়েটে থেকেও চোখের এই ক্ষুধার নিবৃত্তি করতে যেই আপনি একটু খাদ্যের প্রতি ঝুঁকে পড়েছেন, তো ফের ঝামেলায় পড়লেন।

তাই জেনে নেওয়া দরকার এই ধরনের সমস্যার কারণ এবং প্রতিকার।

চোখের খিদে কী আসলে?

পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো বলেন, ‘খিদের কেন্দ্রস্থল হলো আমাদের মস্তিষ্ক। লেপটিন এবং গ্রেলিন নামে দুই ধরনের হরমোন রয়েছে, যা আমাদের খিদের প্রবৃত্তিকে জাগিয়ে তোলে। গ্রেলিন হরমোন কাজ করে তখনই, যখন আমাদের পাকস্থলী খালি থাকে। কিন্তু ওপরের যে হরমোন লেপটিন, সেটির কাজ আবার একটু আলাদা। আমাদের দেহে যখন অতিরিক্ত চর্বি বা মেদ জমা হয়, তখন এই হরমোনের কাজ বাড়ে। মস্তিষ্কের যে তৃপ্তির স্থান সেটিকে এই হরমোন অনুভূতিহীন করে দেয়। আর তাই আপনি যতক্ষণ না নিজের পছন্দের খাবার পেট পুরে খাচ্ছেন, ততক্ষণ এই হরমোন আপনার খিদেকে জাগিয়ে তোলে, যা মোটেও আপনার পাকস্থলীর ক্ষুধা নয়। এটিই হলো আপনার চোখের খিদে।’

তিনি আরও জানান, ডায়েট শুরু করার পরেই এই সমস্যা বেশি মাত্রায় দেখা দেয়। এ ক্ষেত্রে খিদে নিয়ন্ত্রণ করাটা কিন্তু কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আর ফল হিসেবে হয়তো আপনি ডায়েট ছেড়েই দিলেন।

কেন এমন হয়?

আখতারুন্নাহার আলো বলেন, কিছু খাবার আছে যা আপনার মস্তিষ্কের তৃপ্তিবোধকে পূর্ণ করতে পারে। এ তালিকায় পড়ে, ডিম, যব বা ওটমিলের তৈরি খাবার, প্রোটিন এবং ক্যালরিযুক্ত খাবার, যেমন মাছ, মাংস কিংবা ভাত, আলু। এগুলো খেলে কিন্তু আমাদের খিদে সহজেই মিটে যায়।

আবার আরেক ধরনের খাবার আছে, যা খেলে আপনার ক্ষুধা কখনোই পুরোপুরি মিটবে না। এমন সব খাদ্য হলো চকলেট, স্ন্যাক্স-জাতীয় খাবার, ফলমূল, টক দই কিংবা সালাদ। এই খাবারগুলো খাওয়া সত্ত্বেও আপনার মনে হবে আপনি অনেক কিছুই খাননি। আর ফলে দেখা দেয় চোখের খিদে।

কী করবেন?

আছে সমাধান। এ ক্ষেত্রে পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো কিছু বিষয় মেনে চলার নির্দেশ দেন:

·l ডায়েট করলেও আমিষজাতীয় খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন। এতে কিন্তু পুষ্টির ঘাটতিও পূরণ হবে। মাছ, ডাল, ডিমের সাদা অংশ, চর্বিহীন দুধ; আমিষজাতীয় এই খাবারগুলো আমাদের শরীরের জন্যও অনেক উপকারী। একই সঙ্গে এগুলো ক্ষুধা বর্ধনকারী হরমোন গ্রেলিনের পরিমাণও কমিয়ে দেয়।

l একই সঙ্গে আঁশজাতীয় খাবারের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। ফলমূল, প্রচুর পরিমাণে সবুজ সবজি এবং শস্যজাতীয় খাবার আমাদের মস্তিষ্কের তৃপ্তিবোধকে পূর্ণ করে।

l যে বিষয়টি মেনে চলার দরকার তা হলো, একই সঙ্গে বেশি পরিমাণে না খেয়ে বারবার অল্প করে খাওয়া ভালো। এর ফলে আমাদের বিপাক ক্রিয়া যেমন ভালো থাকে, তেমনি গ্যাসট্রিকের রোগীদের জন্যও এটি বেশ উপকারী। একই সঙ্গে এই অভ্যাস আমাদের শরীরের অতিরিক্ত ক্যালরি পোড়াতে সহায়তা করে।

l বেশ কিছু খাবার খাদ্যতালিকার অন্তর্ভুক্ত করতে পারেন। লো ফ্যাট পনির, টক দই, স্যুপ, সবজি কিংবা ফলের সালাদ, চিনিবিহীন ফলের রস; এ জাতীয় খাবার লেপটিন হরমোনকে কমিয়ে আনবে। তাই বারবার ক্ষুধার ঝামেলাটাও আর থাকছে না।

l আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন ডায়েট মানেই এই নয় যে কোনো বেলায় না খেয়ে থাকা। বরং প্রতি বেলায় স্বল্প পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া ভালো।