প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ‘বরফবোমা’ নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছে। এখন থেকে যারা বরফের গোলা বানিয়ে অন্যের দিকে ছুড়ে দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটির স্ট্যাফোর্ডশায়ার কাউন্টির পুলিশ। অপরিচিত কাউকে স্নো বল ছুড়লেই থাকা–খাওয়া একদম ফ্রি, তবে সেটা চৌদ্দ শিকের ভেতর। স্ট্যাফোর্ডশায়ারের পুলিশের কাছে প্রতিদিনই সাধারণ মানুষের ওপর ‘দুষ্কৃতকারীদের’ বরফবোমা ছোড়ার অভিযোগ জমা পড়ে। অভিযোগে
ত্যক্ত–বিরক্ত হয়েই এমন নিয়ম জারি
করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: দ্য টেলিগ্রাফ