পেনসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়ার সবচেয়ে বড় পেনসিলটি দিয়ে লেখা যে যাবে না, এটা আগেই জেনে রাখুন। এই পেনসিলের দৈর্ঘ্য ৭৬ ফুট। আর এর সঙ্গে যুক্ত ইরেজারের দৈর্ঘ্য সাড়ে ১০ ফুট। রেকর্ড বইয়ে নাম লেখানো এই পেনসিলটি সবার সামনে নিয়ে এসেছিলেন আরও অনেক রেকর্ডের মালিক অ্যাশরিটা ফারম্যান নামের এক ব্যক্তি (এ পর্যন্ত কেবল গিনেজ বুকেই ১৩১টি রেকর্ডের মালিক এই নিউইয়র্কবাসী), ২০০৭ সালে। তবে পেনসিলটি তৈরি করেছিলেন একটি আন্তর্জাতিক সংস্থার স্বেচ্ছাসেবীরা। লংগেস্ট লিস্ট।