পেনিনসুলায় হ্যালোইন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতের আসর বসেছিল অভিজাত হোটেল দি পেনিনসুলায়। সে সঙ্গে আয়োজন ছিল ভুরিভোজের। অক্টোবর মাসের শেষ দিন হ্যালোইন ডে পালিত হয় বিশ্বজুড়ে। তার সঙ্গে সঙ্গতি রেখে পেনিনসুলাও গত ৩১ অক্টোবর হ্যালোইন পার্টির আয়োজন করেছিল। হোটেলটি এ নিয়ে তৃতীয়বারের মতো এমন আয়োজন করলো।
এবারের হ্যালোইন পার্টির থিম ছিল জম্বি হাসপাতাল। অতিথিদের ভয় দেখাতে হোটেলের জিনিয়া হলকে সাজানো হয়েছিল নর কঙ্কাল, মাকড়শার জাল ও হাসপাতালের অপারেশন টেবিল দিয়ে। ভৌতিক সাজে এসেছিলেন অতিথিরাও।
শ্রেষ্ঠ সাজধারীকে হোটেল কতৃর্পক্ষের পক্ষ থেকে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার।