পেনিনসুলায় ভারতীয় খাবারের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনিনসুলায় ভারতীয় খাবার উৎ​সবে রকমারি পদ l প্রথম আলো
পেনিনসুলায় ভারতীয় খাবার উৎ​সবে রকমারি পদ l প্রথম আলো

কয়েক দিন পর শারদীয় দুর্গাপূজা। তারপর কোরবানির ঈদ। এ উপলক্ষে দি পেনিনসুলা চিটাগাং নগরকে উৎসবমুখর করে তুলতে আয়োজন করেছে ভারতীয় খাবারের উৎসব ‘টেস্ট অব ইন্ডিয়া’। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। হোটেলের লাগুনা রেস্টুরেন্টে এ আয়োজনে রয়েছে দুপুর ও রাতের খাবার।
উৎসবের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। এ ছাড়া উপস্থিত ছিলেন নগরের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপকেরা। বিজ্ঞপ্তি।