পেমা, ইয়োগিতা ও জাংমো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেমা ইয়াংজম, ইয়োগিতা দহাল, জাংমো দেশেন— এ তিন বন্ধুই এইউডব্লিউতে নতুন। এক বছরের অ্যাকসেস একাডেমি কোর্স শেষে তাঁরা স্নাতকের জন্য বিষয় নির্বাচন করবেন। ভুটানের নানস্ ফাউন্ডেশনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের কথা জানতে পারেন। তারপর মেধা ও যোগ্যতায় আবেদনের পরই টিকিট চলে আসে এখানে পড়ার। নতুন সমাজব্যবস্থা আর সংস্কৃতিতে কীভাবে সামলে নেবেন, এ নিয়ে চিন্তায় ছিলেন। আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সব।বন্ধুর সংখ্যাও বাড়ছে। পুরো এইউডব্লিউতে ভুটান থেকে আসা ছাত্রীর সংখ্যা ১৬। ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি ওঁরা। কেবল তো শুরু। বাংলা শিখেছেন ছোটখাটো দু-একটা। এই যেমন: ‘কেমন আছ দোস্ত’ ‘একটু একটু’, ‘দাম কত’ ইত্যাদি। চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রবন্দর দেখে খুব আহ্লাদিত তাঁরা। সামনের দিনগুলো খুব ভালো হবে বলে আশা করছেন ওঁরা।