পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।তথ্য ও প্রযুক্তিআমি বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রকৌশল (আইসিই) বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছি।বাংলাদেশে আমাদের কোন কোন ক্ষেত্রে কর্মসংস্থান হতে পারে? ভালো চাকরি পাওয়ার জন্য এর পাশাপাশি আমাকে অন্য কোনো কোর্স করতে হবে কি না, জানতে চাই। সুমিত কুমার, রাজশাহীপরামর্শ: প্রথমেই ঠিক করে নেওয়া প্রয়োজন আপনি কোন ক্ষেত্রে পেশাজীবন গড়তে চাচ্ছেন। অর্থাত্ সফটওয়্যার তৈরি নাকি নেটওয়ার্কিং। টেলিযোগাযোগ, ব্যাংক, বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সফটওয়্যার ব্যবহূত হয় যেমন এসএপি, ওরাকল, জেডি অ্যাডওয়ার্ডস প্রভৃতি। এসব সফটওয়্যার কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার নির্মাতা বা ডেভেলপারের প্রয়োজন হয়ে থাকে। একইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্ক তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য নেটওয়ার্ক প্রকৌশলী প্রয়োজন হয়। বেছে নেওয়া পেশাজীবনের ওপর ভিত্তি করে আপনি সার্টিফিকেশন কোর্স করতে পারেন। যেমন নেটওয়ার্কের ক্ষেত্রে সিসিএন এবং সফটওয়্যার ওসিপি, এনসিপি ইত্যাদি। মনে রাখা দরকার, তথ্য ও প্রযুক্তিকর্মীরা বর্তমানে ব্যবস্থাপনা পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সফট্ স্কিল ডেভেলপ করা জরুরি। পরামর্শ দিয়েছেন—মুন্সী আনিসুল ইসলাম, ব্যবস্থাপক, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি), তথ্য ও প্রযুক্তি বিভাগ, ওয়ারিদ।গার্হস্থ্য অর্থনীতি আমি গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী। বাংলাদেশে আমাদের জন্য কর্মসংস্থানের কেমন সুযোগ রয়েছে? মীরা, ঢাকাপরামর্শ: এ বিষয়ে পাঠের মাধ্যমে শিশুদের শারীরিক, মানসিক, বুদ্ধির বিকাশ, শিশু অধিকারসহ শিশুদের সার্বিক কল্যাণে নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত সব ধরনের প্রতিষ্ঠানে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারেন। এ ছাড়া শিশুসংক্রান্ত পরামর্শ, নীতিনির্ধারণ, ইসিডি কার্যক্রম, বিভিন্ন সামাজিক সমস্যা, মা ও শিশু স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে কাজ করার সুযোগ থাকে। সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মা ও শিশুদের নিয়ে যে কাজগুলো হয়, সেগুলো নিয়ে কাজ করতে পারেন। বর্তমানে ব্যতিক্রমী শিশুদের নিয়ে কাজ করারও সুযোগ আছে। ইউনিসেফ, সেফ দ্য চিলড্রেন, আইসিডিডিআরবিসহ শিশু হাসপাতালে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে। পরামর্শ দিয়েছেন—লায়লা আরজুমান্দ বানু, অধ্যক্ষ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা।