পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।এসিসিএআমি এসএসসিতে জিপিএ-৫ এবং এইচএসসিতে জিপিএ-৪ পেয়েছি। এখন আমি এসিসিএ পড়তে আগ্রহী এবং এ বিষয়ে পেশাজীবন গড়তে চাই। এ জন্য আমাকে কী করতে হবে? সিএটি ছাড়া কি সরাসরি এসিসিএ করতে পারব? এ দেশে এই পেশার ভবিষ্যৎ ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানালে বেশ উপকৃত হব। মো. সালেহ আহমেদ রুবেল, রাজশাহী।পরামর্শ: সাধারণত এসিসিএ করতে হলে স্নাতক কিংবা এ-লেভেল উত্তীর্ণ হতে হয়। কিন্তু কেউ যদি সরাসরি এসিসিএ করতে চায়, এ জন্য তাকে সিএটি করে আসতে হবে। এ ক্ষেত্রে যদি ঠিকমতো কোর্সগুলো করেন, তবে দুই বছরের মতো সময় লাগবে। সিএটি সম্পন্ন করে এলে আরও কিছু আলাদা সুবিধা আছে, যেমন সিএটি করে এসিসিএ করলে ১৪টি মডিউল কোর্সের মধ্যে ১১টি করতে হবে। এসিসিএ একটি পেশাদারি ডিগ্রি। বর্তমানে এ দেশে এই কোর্সের চাহিদা বেড়েই চলেছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো এসিসিএ ডিগ্রির বিশেষ মূল্য দিয়ে থাকে। এসিসিএ পাস করে করপোরেট হাউসগুলোয় উচ্চ পদে প্রবেশ করা যায়। আজকাল ব্যাংকগুলোও এই ডিগ্রির মূল্য দিচ্ছে। তা ছাড়া এসিসিএ পাস করা অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও রয়েছেন। পরামর্শ দিয়েছেন মহুয়া রশীদ, কান্ট্রি ম্যানেজার, এসিসিএ বাংলাদেশ।বাণিজ্যআমি একটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক (বিকম) ডিগ্রি সম্পন্ন করেছি। শুনেছি, বাংলাদেশে বসেই এখন অনেক ধরনের কোর্স ইন্টারনেটের মাধ্যমে করা যায়। এসব কোর্স বা ডিগ্রির মূল্যায়ন কি প্রচলিত ডিগ্রির মতোই হবে? পেশাগত জীবনে এসব কোর্সের ভূমিকা কেমন? পরবর্তী সময়ে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চাইলে এ কোর্সগুলো কতটা সহায়ক?সুমন রায়খুলনা।পরামর্শ: বর্তমানে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো এ ধরনের কোর্স করিয়ে থাকে। অনলাইন কোর্সগুলোর মূল্যায়ন নির্ভর করবে প্রতিষ্ঠানগুলোর গুণগত মান, এর প্রাতিষ্ঠানিক অনুমোদন এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে এর সংশ্লিষ্টতার ওপর। পেশাগত জীবনে এসব কোর্সের কার্যকরতা মূলত নির্ভর করবে একজন কীভাবে এর ব্যবহার করছে। শুধু সনদই একজনের পেশাজীবনের জন্য যথেষ্ট নয়। দক্ষতা ও এর পরিপূর্ণরূপে ব্যবহার করার ক্ষমতাও সমানভাবে জরুরি। উচ্চশিক্ষাক্ষেত্রে ভবিষ্যতে এসব সার্টিফিকেট কোর্সগুলোর মূল্য নির্ভর করবে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠান কেমন করে কোর্সগুলো মূল্যায়ন করছে, তার ওপর। পরামর্শদিয়েছেন—জেমস এস বিশ্বাস, নির্বাহী পরিচালক, আমেরিকান অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন।