পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)|অণুজীববিজ্ঞানআমি ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেছি। এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিষয়ে ভর্তি হতে চাচ্ছি। চাকরির বাজারে এই বিষয়টির কেমন চাহিদা রয়েছে এবং এ বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য কী করতে হবে? চাকরির ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। এ ব্যাপারে যোগ্যতার মাপকাঠিতে কোন বিষয়টি প্রাধান্য দেওয়া হবে?প্রতিজ্ঞা, সাভার, ঢাকাপরামর্শ: অণুজীববিজ্ঞান বর্তমান যুগে একটি জরুরি বিষয়। দেশে-বিদেশে এ বিষয়টির অত্যন্ত চাহিদা রয়েছে। এ বিষয়ে পাস করে খাদ্যশিল্প, ওষুধশিল্প, জনস্বাস্থ্য ও পরিবেশসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ সৃষ্টি হয়। এ ছাড়া হাসপাতাল, গবেষণাকেন্দ্র, বাংলাদেশ আণবিক শক্তি কমিশন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদসহ (বিসিএসআইআর) এ দেশে আরও অনেক কর্মক্ষেত্র রয়েছে। বেশির ভাগ ছাত্রছাত্রী স্নাতক করে বিদেশে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য চলে যান। বাইরের গবেষণাকেন্দ্রগুলোয় তাঁদের যথেষ্ট চাহিদা রয়েছে।বর্তমানে পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অণুজীববিজ্ঞান পড়িয়ে থাকে। শুধু প্রতিষ্ঠান বা পরীক্ষার ফলাফল একজন ছাত্রের যোগ্যতার মাপকাঠি হতে পারে না। ছাত্রকে অবশ্যই অনেক বেশি জানতে হবে এবং দক্ষ হতে হবে। নিজেকে যোগ্য করে তুলতে পারলেই হলো। তাই সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো বিষয় নয়। ভর্তির আগে যাচাই করে নেওয়া উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, ল্যাব ও কোর্সগুলো কেমন।পরামর্শ দিয়েছেন ডোনাল্ড জেমস গমেজ, অধ্যাপক, ডিপার্টমেন্ট অব লাইফ সায়েন্স, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।