পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।আইন-আদালত আমি হিসাববিজ্ঞানের ছাত্র। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক শ্রেণীতে পড়ছি। সহকারী জজ হতে গেলে কী ধরনের যোগ্যতার প্রয়োজন? কী ধরনের প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষাপদ্ধতি কেমন হবে—এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমার জিপিএ এসএসসিতে ৩.৫৬ এবং এইচএসসিতে ৪.৫০। মাহফুজ্জর রহমান।পরামর্শ: আইনে স্নাতক অর্থাৎ এলএলবি ডিগ্রি ছাড়া সহকারী জজ হওয়া সম্ভব নয়। সহকারী জজ হতে হলে এলএলবি ডিগ্রি থাকতেই হবে। এর জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা মূলত লিখিত এবং মৌখিক উভয়ই হয়ে থাকে। মৌখিক পরীক্ষা সাধারণত হাইকোর্টের জজরা নিয়ে থাকেন। এ ক্ষেত্রে আপনি জুডিশিয়াল সার্ভিস কমিশনে যোগাযোগ করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। এ ছাড়া অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকেও সরাসরি পরামর্শ পেতে পারেন। পূর্ববর্তী প্রশ্নপত্র দেখে অথবা যাঁরা এ বিষয়ে পরীক্ষা দিয়েছেন তাঁদের কাছ থেকেও অভিজ্ঞতা ও সহযোগিতা নিতে পারেন। পরামর্শ দিয়েছেন, জহুরুল ইসলামঅ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।