পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।রসায়ন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নবিজ্ঞানে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ছি। আমি ফার্মাসিউটিক্যালস ল্যাবের কেমিস্ট হতে চাই। এ কাজের জন্য কী ধরনের যোগ্যতা লাগে? কেমিস্ট হতে হলে আমাকে কী করতে হবে? রসায়নে এমফিল ডিগ্রি অর্জন করতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে এসব স্বপ্ন সফল করা কি সম্ভব?মো. বাবুল হোসেনপরামর্শ: ফার্মাসিউটিক্যালস ল্যাবের কেমিস্ট কিংবা কর্মকর্তা হতে হলে প্রাতিষ্ঠানিক যোগ্যতা হিসেবে ফার্মাসি, রসায়ন বা ফলিত রসায়নের শিক্ষার্থী হওয়াটা জরুরি। উল্লেখ্য, বিষয়গুলোতে চার বছরের স্নাতক বা স্নাতক (সম্মান) থাকলেই যে কেউ ফার্মাসিউটিক্যালস ল্যাবের প্রারম্ভিক পদে যোগদানের যোগ্য বলে গণ্য হবেন। পরবর্তী সময়ে এমফিল ডিগ্রি অর্জন করতে হলে প্রথমে মাস্টার্স শেষ করতে হবে। এরপর আপনি সরকারি কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিলের জন্য আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে আপনার পূর্ববর্তী পরীক্ষাগুলোর (অনার্স ও মাস্টার্স) ফলাফল যাচাই করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ালেখা করেও এসব স্বপ্ন সফল করা সম্ভব। এ ক্ষেত্রে আপনার একাগ্রতা থাকা জরুরি। যেহেতু শিক্ষাজীবনের সময়সীমা অনেক বেশি, তাই ধৈর্য ধরে রাখাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।পরামর্শ দিয়েছেন তুষার কান্তি পালকোয়ালিটি অ্যাসিউরেন্স ম্যানেজার, এ্যারিস্টোফার্মা লিমিটেডএমবিবিএস আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে ৩.৩১ ও এইচএসসিতে ৪.৬৯ পেয়েছি। আমি এমবিবিএস চিকিৎসক হতে চাই। আমার এ পয়েন্ট নিয়ে দেশে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে এমবিবিএস কোর্স শেষ করে বিসিএসের মাধ্যমে সরকারি চিকিৎসক হতে চাই।আমি কি তা পারব? এ জন্য আমাকে কোথায় ভর্তি হতে হবে এবং কী করতে হবে? টোকন, সিরাজগঞ্জপরামর্শ: এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত পয়েন্টের যোগফলের ওপর ভিত্তি করে আপনি বাংলাদেশের সরকারি কিংবা বেসরকারি মেডিকেল কলেজের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন (জীববিজ্ঞান থাকতেই হবে)। যেহেতু এখন প্রতিযোগিতা খুবই বেশি, তাই সে ক্ষেত্রে আপনাকে অনেক শ্রম দিতে হবে। নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য আপনি ইচ্ছা করলে নির্ভরযোগ্য শিক্ষক অথবা অভিজ্ঞদের শরণাপন্নও হতে পারেন। আশা করা যায়, আপনি আপনার লক্ষ্যে সফলতা পাবেন। সাধারণত ডাক্তারি পেশায় আসার জন্য বিসিএসের প্রয়োজন হয় না। শুধু সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএসের প্রয়োজন। আপনি যদি সরকারি চাকরিতে যোগদান করতে আগ্রহী হন, সে ক্ষেত্রে এমবিবিএস পাস করার পর সরকারি বিজ্ঞপ্তি আনুযায়ী আবেদন করতে পারেন।ণপরামর্শ দিয়েছেন রফিক উদ্দিন আহমেদসহকারী রেজিস্ট্রার (সার্জারি), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল