পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।অর্থনীতি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ছি। আমার প্রথম সেমিস্টারের পরীক্ষা ভালো হয়নি। সিজিপিএ কতটা জরুরি? অর্থনীতির চাকরির ক্ষেত্রগুলো কী কী? কূটনীতিক হতে হলে কী করা প্রয়োজন?অপরাজিতা, ঢাকা পরামর্শ: যেহেতু আপনি সবে প্রথম সেমিস্টার শেষ করেছেন, সেজন্য পরীক্ষা খারাপ হওয়ায় হতাশ হওয়ার কিছু নেই। আপনার সামনে এখনো সাতটা সেমিস্টার রয়েছে। পরবর্তী সেমিস্টারগুলো ভালো করলেই সিজিপিএ ভালো চলে আসবে। সেজন্য আপনাকে পড়াশোনার পেছনে যথেষ্ট সময় ব্যয় করতে হবে। শিক্ষার্থীদের ভালো সিজিপিএ রাখাটা অত্যন্ত জরুরি। কারণ, কর্মক্ষেত্রে ভালো জায়গায় পৌঁছাতে এটা বিবেচনায় আনা হয়। অর্থনীতির ছাত্রদের কর্মক্ষেত্রের পরিধি ব্যাপক—শিক্ষকতা, বিভিন্ন অর্থনৈতিক গবেষণাকেন্দ্র, ব্যাংক, এনজিও, যেকোনো ধরনের সরকারি চাকরি, এডিবি, আইএমএফের মতো আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোয় তাঁদের জন্য কাজের সুযোগ রয়েছে।একজন ভালো কূটনীতিক হতে হলে আপনাকে অনেক জানতে হবে, সঙ্গে সঙ্গে ভালো সিজিপিএ রাখতে হবে এবং বিসিএস পরীক্ষায়ও ভালো করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আপনার বিভাগ আপনাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। শুধু আপনাদের কাছ থেকে একটাই প্রত্যাশা—আপনারা যেন আমাদের দেওয়া সব সুযোগ কাজে লাগান।পরামর্শ দিয়েছেন—ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ডিপ্লোমা প্রকৌশল আমি খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল (আইপিসিটি) বিষয়ে অষ্টম পর্বে পড়ছি।এ বিষয়ে ডিপ্লোমা প্রকৌশলী হয়ে কর্মক্ষেত্রে আমাদের চাহিদা কেমন এবং কোন কোন ক্ষেত্রে আমাদের নিয়োগ হতে পারে? দেশের বাইরে স্নাতক পড়ার সুযোগ আছে কি না?মো. মাহবুবুর রহমান, খুলনাপরামর্শ: বর্তমানে বিশ্বে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল (আইপিসিটি) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়। এ বিষয়টির চাহিদা দিনে দিনে বেড়েই চলছে। অনেকের ধারণা, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোলে ডিপ্লোমা করে মনে হয় চাকরি পাওয়া সম্ভব নয়। কিন্তু আজকাল দেশে ও বিদেশে অসংখ্য কর্মক্ষেত্র রয়েছে, যেখানে এ বিষয়ে পড়ার মাধ্যমে ভালো চাকরি পাওয়া সম্ভব। এ বিষয়ে লেখাপড়া করে দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান, কারখানা, বিভিন্ন ধরনের উচ্চপ্রযুক্তির ওয়ার্কশপসহ দেশের বাইরের শিল্পপ্রতিষ্ঠানেও চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। কেউ যদি বিদেশে গিয়ে স্নাতক পড়তে চান, তবে তা করতে পারবেন। জাপান, কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিতে পারেন।পরামর্শ দিয়েছেন—রহমান সাদাতপ্রকৌশলী, র্যাংগস ওয়ার্কশপ লিমিটেড