পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)|শেফচলতি বছর মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি একজন আন্তর্জাতিক মানের শেফ (কুক) হতে চাই। বিদেশে এ বিষয়ে উচ্চশিক্ষা নিতে চাই।এই বিষয়ে উচ্চশিক্ষা ও পেশা গড়ার সুযোগ কতটুকু?মো. আবুল হোসেন, কুমিল্লা।পরামর্শ: অন্যান্য পেশার মতো শেফ বা কুকের কাজেও পেশা গঠনের সুবর্ণ সুযোগ রয়েছে। যদি আপনি একজন আন্তর্জাতিক মানের শেফ হতে চান তবে এ বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।বাংলাদেশ পর্যটন করপোরেশনসহ এখন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেসব জায়গায় শেফ হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এসব প্রতিষ্ঠানে খাদ্য ও পানীয় (ফুড ও বেভারেজ) বিষয়ে কোর্স করানো হয়।প্রতিষ্ঠানগুলোই আপনাকে বড় বড় হোটেলে পাঠাবে পাঁচ-ছয় সপ্তাহের স্বল্পমেয়াদী প্রশিক্ষণনেওয়ার জন্য। হোটেল ব্যবস্থাপনা পড়া বা কুক হওয়ার জন্য আপনি অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যে ডিপ্লোমা কোর্স করতে পারেন। তবে দেশ থেকে যদি আপনি এই বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সগুলো করে যান তবে বিদেশে গিয়ে লেখাপড়ার পাশাপাশি ওদেশের হোটেল-রেস্তোরাঁয় খণ্ডকালীন কাজের সুযোগ পাবেন। এদিকে আপনি যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন, অন্যদিকে কম সময়ের মধ্যে লেখাপড়াও শেষ করতে পারবেন।পরামর্শ দিয়েছেন—ডমিনিক গমেজ, নির্বাহী শেফ, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকাগ্রন্থাগার ব্যবস্থাপনা২০০৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি (পাস) পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদী স্নাতকোত্তর (নৈশকালীন) কোর্সে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে পড়তে চাই। এই বিষয়ে পড়ে কোন ধরনের চাকরি করা যেতে পারে?চাকরির ক্ষেত্রে নৈশকালীন কোর্সকে কেমন মূল্যায়ন করা হবে?মো. রুহুল আমীন, সিরাজগঞ্জ।পরামর্শ: কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈশকালীন কোর্সে‘তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা’ বিষয়ে দুই বছরের কোর্স করতে চান তবে অবশ্যই তা করা যাবে।এ জন্য তাঁকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি, এইচএসসি ও স্নাতক (সম্মান) মিলিয়ে মোট জিপিএ ৭ থাকতে হবে।বিসিএসসহ যে কোন সরকারি/বেসরকারি সমমানের চাকরিতে এই বিষয় থেকে পাস করে চাকরি পাওয়া সম্ভব। বাইরের দেশগুলোতেও একজন গ্রন্থাগারিকের যথেষ্ট চাহিদা রয়েছে। তবে আপনার মতো যারা নৈশকালীন কোর্সকরেন তাদের হতাশ হবার কিছু নেই। ভালো ফলাফল করলে আপনারাও ভালো সুযোগ পাবেন।পরামর্শ দিয়েছেন—মো. মুস্তাফিজুর রহমান, লাইব্রেরি কো-অর্ডিনেটর, নর্থসাউথ ইউনিভার্সিটি।