পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।ডেন্টাল সার্জারি আমি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। বর্তমানে একটি সরকারি মেডিকেল কলেজে বিডিএস (ব্যাচলর অব ডেন্টাল সার্জারি) পড়ছি। এ বিষয়ে লেখাপড়া করে কোথায় চাকরি হতে পারে? আবদুল জব্বার নওয়াপাড়া, যশোর পরামর্শ: অন্যান্য পেশার চেয়ে চিকিৎসকদের চাহিদা সব সময় বেশি এবং বর্তমানে দাঁতের চিকিৎসকদের (ডেন্টিস্ট) অনেক চাহিদা দেখা যায়। আপনি যে বিষয়ে লেখাপড়া করছেন, সে বিষয়ে পাস করে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পাবেন। সরকারি হাসপাতাল প্রায়ই চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকে। লেখাপড়া শেষে আপনি সরকারি হাসপাতালগুলোতে চাকরি করতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনীতেও চাকরি করার সুযোগ রয়েছে। যদি সরকারি হাসপাতাল ও সেনাবাহিনীতে সুযোগ না পান, তাতেও সমস্যার কিছু নেই। বাংলাদেশে যে ১১টি নিবন্ধিত বেসরকারি ডেন্টাল কলেজ, ক্লিনিক ও হাসপাতাল রয়েছে, সেসবেও কাজ করার সুযোগ পাবেন। আপনি চাইলে নিজেও একটি ক্লিনিক দিয়ে দিতে পারেন। পরামর্শ দিয়েছেন—মো. আবুল কাসেমঅধ্যক্ষ ও পরিচালক,ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালঅণুজীববিজ্ঞান আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান বিষয়ে ভর্তি হতে চাই।চাকরির ক্ষেত্রগুলো কী কী হতে পারে? বাংলাদেশে এর গুরুত্বই বা কতটুকু? আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে কি কোনো ভালো ফল হবে? তাপস বাকচিপাঁচুড়িয়া, গোপালগঞ্জপরামর্শ: দেশে ও বিদেশে ‘অণুজীববিজ্ঞান’ বিষয়টির অত্যন্ত চাহিদা রয়েছে। এ বিষয়টি থেকে পাস করে খাদ্যশিল্প, ওষুধশিল্প, জনস্বাস্থ্য-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। এ ছাড়া হাসপাতাল, গবেষণাকেন্দ্র, বাংলাদেশ আণবিক শক্তি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদসহ (বিসিএসআইআর) এ দেশে আরও অনেক কর্মক্ষেত্রের সুযোগ আছে। বাইরের গবেষণাকেন্দ্রগুলোতে এ বিষয়ের যথেষ্ট চাহিদা রয়েছে বলে অধিকাংশ ছাত্রছাত্রী স্নাতক সম্পন্ন করে বিদেশে বৃত্তি নিয়ে পড়তে যান।শুধু প্রতিষ্ঠান বা ফলাফল একজন ছাত্রের যোগ্যতার মাপকাঠি হতে পারে না। ছাত্রকে অবশ্যই অনেক বেশি জানতে হবে এবং দক্ষ হতে হবে। নিজেকে যোগ্য করে তুলতে পারলেই হলো। তাই সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো বিষয় নয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশিএখন পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অণুজীববিজ্ঞান পড়িয়ে থাকে। তবে ভর্তির আগে যাচাই করে নেওয়া উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক, গবেষণাগার এবং কোর্সগুলো কেমন।পরামর্শ দিয়েছেন—ডোনাল্ড জেম্স গমেজঅধ্যাপক, ডিপার্টমেন্ট অব লাইফসায়েন্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা