পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।বস্ত্রকৌশল আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বস্ত্রকৌশলে (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র। আমার অ্যাডভান্স সাবজেক্ট হলো ফেব্রিকস। আমি স্নাতকোত্তর শ্রেণীতে হাইটেক টেক্সটাইল বিষয়ে পড়াশোনা করতে চাই।বাংলাদেশে হাইটেক টেক্সটাইলের চাহিদা কেমন? বাংলাদেশে বস্ত্রকৌশলের ক্ষেত্রগুলো কী কী?সোহেল রানা, ই-মেইল: [email protected]পরামর্শ: বাংলাদেশে বস্ত্রকৌশলের যতটা প্রসার হয়েছে, হাইটেক টেক্সটাইলের প্রসার এখনো ততটা হয়নি। কারণ, এখনো এখানে ওই মানের প্রযুক্তিসম্পন্ন যন্ত্রাংশের ব্যবহার হয় না। আপনি যদি হাইটেক টেক্সটাইলে এমএসসি করতে চান, সে ক্ষেত্রেও আপনাকে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ায় যেতে হবে। তবে বর্তমানে এ দেশে বস্ত্রকৌশল থেকে পাস করা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তাঁদের কর্মক্ষেত্রের পরিধিও ব্যাপক। যেসব ক্ষেত্রে বস্ত্রকৌশলী বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মেধা বিকাশের সুযোগ আছে সেগুলো হলো—কাপড় তৈরি, নিট কম্পোজিট, নিটিং এবং ডাইং কারখানা। এখন যেসব সুতা তৈরি এবং নতুন নতুন তৈরি পোশাক তৈরির কারখানাগুলো চালু হয়েছে, সেখানেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা অপরিসীম। আজকাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর লেখাপড়া করেও জ্ঞান আহরণের সুযোগ আছে।পরামর্শ দিয়েছেন সাজেদ খান, অ্যাডভাইজরি ডাইরেক্টর এবং কনসালটেন্ট, ওয়ান ওয়ার্ড ইনফোটেকতথ্যপ্রযুক্তি আমি একজন ছাত্র, ইন্টারনেটভিত্তিক খণ্ডকালীন কাজ করতে চাই। এ জন্য কী করব?মামুন আহমেদ, ঢাকা। পরামর্শ: আজকাল একজন ছাত্র তার পড়াশোনা ঠিকঠাকমতো করে অবসর সময়টুকু কাজে লাগিয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আয় করতে পারে। এ জন্য তাকে কিছু সঠিক পন্থা অবলম্বন করতে হবে এবং ভালো ভালো প্রকল্প করতে হবে, নতুবা প্রতারিত হওয়ার সুযোগ থাকবে। অনেক বেশি না হলেও বর্তমানে বাংলাদেশে এমন কিছু প্রশিক্ষণকেন্দ্র আছে, যেগুলো এ বিষয়ের ওপর কোর্স করিয়ে থাকে। ছাত্রদের কথা মাথায় রেখেই প্রশিক্ষণ কেন্দ্রগুলো তাদের কোর্স কারিকুলাম সাজিয়ে থাকে, যাতে তিনটি বিষয়ের ওপর কোর্সটি সম্পন্ন হয়। সেগুলো হলো ১. অ্যাডভারটাইজিং, ২. বিডিং ও ৩. অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেফারেল মার্কেটিং। সপ্তাহে মাত্র দুই বা তিনটি ক্লাস, এমনকি শুক্রবারও ক্লাসের ব্যবস্থা রয়েছে। যারা কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার জানে না, তাদের জন্যও রয়েছে প্যাকেজের ব্যবস্থা। পরামর্শ দিয়েছেন মাহবুবা আরা শারমিন, ব্যবস্থাপনা পরিচালক, জিনি আইটি লিমিটেড