পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।ইন্টেরিয়র ডিজাইন আমি গার্হস্থ্য অর্থনীতি কলেজে গৃহায়ণ ও গৃহ ব্যবস্থাপনা বিষয়ে পড়ছি। এ বিষয়টিকে কি ইন্টেরিয়র ডিজাইন বলা যাবে? এ বিষয়ে পড়ে আমি কোন কোন ক্ষেত্রে চাকরি করতে পারব? এই বিষয়ে উচ্চশিক্ষার্থে দেশের বাইরে কোথায় কোথায় পড়ার সুযোগ রয়েছে? দিব্যিআজিমপুর, ঢাকা।পরামর্শ: গৃহায়ণ ও গৃহ ব্যবস্থাপনা বিষয়টিকে সম্পূর্ণরূপে ইন্টেরিয়র ডিজাইন বলা যাবে না। ইন্টেরিয়র ডিজাইন এই বিষয়টির একটি অংশ। অতীতে গৃহায়ণ ও গৃহ ব্যবস্থাপনা বিষয়টিকে তেমন মূল্য না দেওয়া হলেও এখন এর অনেক চাহিদা। এ বিষয় থেকে পাস করে আপনি বিসিএস দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করতে পরেন। তা ছাড়া স্কুল ও কলেজে শিক্ষকতা করার সুযোগ রয়েছে। এখন দেশে বহু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে গৃহায়ণ ও গৃহ ব্যবস্থাপনা বিষয়টির চাহিদা বেশ। আর আপনি যদি ইন্টেরিয়র ডিজাইনের কোনো স্বল্পমেয়াদি কোর্স করে নেন, সে ক্ষেত্রে কাজের পরিধির আরও বিস্তার ঘটবে। এ বিষয়ে উচ্চশিক্ষার্থে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। পরামর্শ দিয়েছেন জয়নাব ফারুকী আলীঅধ্যাপক, স্থাপত্য বিভাগব্র্যাক বিশ্ববিদ্যালয়।ব্যবসায় প্রশাসন আমি রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (সম্মান) দ্বিতীয় বিভাগে পাস করেছি । এখন এমবিএ করার চিন্তা করছি। এমবিএতে কোন বিষয়গুলো পড়ানো হয় এবং মেয়াদ কত বছর এবং এর চাহিদা কেমন? আহসানউল্যা চৌধুরী, ফেনীপরামর্শ: ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) মূলত একটি পেশাদারি ডিগ্রি। বর্তমানে সব প্রতিষ্ঠানই এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিয়ে থাকে। তাই এমবিএ যে কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। যেকোনো বিষয়ে পড়ে এমবিএ করা সম্ভব। তাই আপনিও এমবিএ করতে পারেন। বিশ্ববিদ্যালয় ভেদে এমবিএর কোর কোর্সগুলো (বিষয়) ভিন্ন হয়ে থাকে। কোর কোর্সগুলো শেষ করে আপনাকে একটি বিষয়ে মেজর করতে হবে। মেজর করার বিষয়গুলো হতে পারে ফিন্যান্স, মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম), হিসাবরক্ষণ, ব্যবস্থাপনা, বিপণন, এমআইএস, আইআর ইত্যাদি। সাধারণত এমবিএর মেয়াদ দুই বছর। তবে বিশ্ববিদ্যালয় ভেদে কমবেশি হতে পারে।পরামর্শ দিয়েছেন এহসানুল হুদা চৌধুরীপরিচালক, স্নাতক প্রোগ্রাম, ব্যবসায় প্রশাসন অনুষদ, আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ (এআইইউবি)