পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।বস্ত্রকৌশল আমার ছেলে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশোনা করছে। বস্ত্রকৌশলে (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) স্নাতক ডিগ্রি নিয়ে আমাদের দেশে চাকরির সুযোগ কতটুকু আছে, দেশে কোন কোন প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায় এবং তাদের বেতনই বা কত? বিদেশে কোন কোন দেশে এ বিষয়ের চাহিদা আছে। ভালো ফলাফলকরলে বৃত্তি নিয়ে বিদেশে পড়ার সুযোগ আছে কি?শান্তি গোপাল ব্রহ্মলিচুবাগান, রংপুর।পরামর্শবস্ত্রকৌশল বিষয়ে ডিগ্রি নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন বস্ত্র কারখানায় চাকরির সুযোগ রয়েছে। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হয়েছে। দেশের বাইরে বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন ও যুক্তরাষ্ট্রে এই বিষয়ের চাহিদা রয়েছে। পেশা শুরু করার জন্য স্নাতক কোর্স করলেই যথেষ্ট। বস্ত্র প্রকৌশলীরা স্পিনিং, উইভিং ও তৈরি পোশাক কারখানায় কাজ করতে পারেন। এ ছাড়া মার্চেন্ডাইজিং, মাননিয়ন্ত্রণ, ডাইং, ফিনিশিং, প্রসেসিং ইত্যাদি বিভাগে কাজ করার সুযোগ আছে। একজন বস্ত্র প্রকৌশলীকে ইংরেজি ও কম্পিউটারে দক্ষ হতে হবে। শিক্ষাজীবনে বস্ত্র প্রকৌশলীরা বিভিন্ন প্রকল্প ও কারখানা পরিদর্শন করে থাকেন। সেগুলো মনোযোগ দিয়ে দেখে নিলে কাজ সম্পর্কে কিছুটা বাস্তব ধারণা হয়। এর পরও আপনি যেকোনো টেক্সটাইল মিলে শিক্ষানবিশ হিসেবে কাজ করলে পেশাগত উন্নয়ন হবে।পরামর্শ দিয়েছেন আব্দুল্লাহ আল মামুনসহকারী অধ্যাপক, বস্ত্রকৌশল বিভাগ, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ঢাকাআইন আমি বিএ (পাস) প্রথম বর্ষের একজন ছাত্র। আমি আইনজীবী হওয়ার স্বপ্ন দেখি। এ ক্ষেত্রে আমাকে কীভাবে অগ্রসর হতে হবে এবং কোনটা সবচেয়ে ভালো হবে, জানালে খুশি হব। মো. আবু সুফিয়ান খান, নাটোরপরামর্শবিএ শেষ করার পর একজন ছাত্র বা ছাত্রী বাংলাদেশের যেকোনো ল কলেজ থেকে দুই বছরের একটা এলএলবি কোর্স করতে পারেন। এরপর কোনো জ্যেষ্ঠ আইনজীবীর মাধ্যমে বার কাউন্সিলে ইন্টিমেশন পাঠিয়ে ছয় মাস জুনিয়রশিপ করতে পারেন, যেটাকে বলা হয় বার কাউন্সিল এন্ডোর্সমেন্ট। এ পরীক্ষা মূলত লিখিত এবং মৌখিক উভয়ই হয়ে থাকে। ছয় মাস পর অর্থাৎ ১৮০ দিন পর (পাস করার পর) তিনি বাংলাদেশের যেকোনো বারের সদস্য হয়ে একজন আইনজীবী হিসেবে কাজ করতে পারেন। এ ছাড়া উচ্চমাধ্যমিক পাস করার পর একজন ছাত্র বা ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের এলএলবি (অনার্স) কোর্স সম্পন্ন করতে পারেন।এরপর বাইরের দেশে উচ্চতর শিক্ষার জন্য চেষ্টা করতে পারেন। পরামর্শ দিয়েছেন সৈয়দা শামসুন্নাহারঅ্যাডভোকেট ও সহকারি পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জজ কোর্ট