পেশা-পরামর্শ
এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।তথ্যপ্রযুক্তি আমি একজন ছাত্রী (মানবিক)। ইন্টারনেট-ভিত্তিক খণ্ডকালীন কাজের মাধ্যমে আয় করতে চাই। এ জন্য আমাকে কোনো কোর্স করতে হবে কি? বিজ্ঞাপন, বিডিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেফারেল মার্কেটিং—কোর্সগুলো কোথায় করব? বিশেষ করে ঢাকার উত্তরায় এ কোর্সগুলো কোথায় শেখানো হয় এবং যারা ইন্টারনেট বা কম্পিউটারের ব্যবহার জানে না, তাদের জন্য কী কোনো প্যাকেজের ব্যবস্থা কি আছে?জলি বেগমউত্তরা, ঢাকা।পরামর্শ: বর্তমানে ঘরে বসেই আয়ের সুযোগ করে দিয়েছে ইন্টারনেট। সামান্য কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকলেই যে কেউ অনলাইনের মাধ্যমে আয় করতে পারেন। এ জন্য প্রথমত, ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারের অভ্যাস থাকতে হবে; দ্বিতীয়ত, অনলাইনে আয়ের বিভিন্ন সাইটের কথা জানা থাকতে হবে, কীভাবে নিবন্ধন করতে হয়, তা জানতে হবে এবং তৃতীয়ত, টাকা লেনদেনের কৌশল জানতে হবে। মূলত এসব বিষয়ের জন্য কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয় না, ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে এসব বিষয় সম্বন্ধে তথ্য পাওয়া যেতে পারে। এ ছাড়া ডেটা এন্ট্রি, হিসাবরক্ষণের কাজ, পরিসংখ্যানমূলক গবেষণা, সফটওয়্যার তৈরি, ওয়েবসাইট তৈরি ইত্যাদি বিষয়ের ওপর কাজ করে অনলাইনের মাধ্যমে আয় করা যায়। তবে এ ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের কিছুটা প্রয়োজন রয়েছে। বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ইন্টারনেটের ওপর বিভিন্ন কোর্স করিয়ে থাকে। যেমন—বসুন্ধরা সিটিতে ‘ইজেন কমিউনিকেট’, মোহাম্মদপুরে ‘ডক্স লারনিং’, আরামবাগে ‘আনন্দ মাল্টিমিডিয়া’ এবং ফার্মগেটে বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। উত্তরায় ‘অ্যাপটেক’সহ আরও অনেক প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। এসব জায়গায় কোর্স করলে তারা অ্যাডভারটাইজিং, বিডিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা রেফারেল মার্কেটিং সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়ে দেবে। এ বিষয়ে আরও তথ্যের জন্য ওডেস্কের ওয়েবসাইট (www.odesk.com) দেখতে পারেন। যাঁরা কম্পিউটারের ব্যবহার জানেন না, তাঁদের জন্য কম্পিউটার ফান্ডামেন্টাল নামে প্যাকেজের ব্যবস্থা রয়েছে। পরামর্শ দিয়েছেন বি এম শাহরিয়ার মজুমদারব্যবস্থাপক, পিএমও, ডিরিক আইসিটি, ঢাকা।