পেশা-পরামর্শ
এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।উচ্চশিক্ষা আমি ২০০৭ সালে দাখিল পাস করেছি মানবিক বিভাগ থেকে। তারপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এমপিওভুক্ত ফরিদপুর মুসলিম মিশন কলেজ থেকে এইচএসসি পাস করেছি ব্যবসায় শিক্ষা শাখায় ২০০৯ সালে। দুটি পরীক্ষায় নরমাল জিপিএ-৫ রয়েছে। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, কিন্তু এখনো ফল বের হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজেও ভর্তি পরীক্ষা দিয়েছি। আগের দাখিল এবং পরের এইচএসসি কোনো সমস্যা সৃষ্টি করেছে কি না? যদি কোনো সমস্যা সৃষ্টি করে, তাহলে বিস্তারিত বলে দেবেন। আরেকটি কথা হলো, আমার জন্ম তারিখ ছিল ০১-০১-১৯৯৩। এটা কোনো সমস্যা সৃষ্টি করেছে কি না? আমি এখনো কোথাও ভর্তি হইনি, তবে চেষ্টা করে যাচ্ছি। ওপরের বিষয়গুলো বিস্তারিত জানালে খুশি হব।সাগর চৌধুরী, ফরিদপুরপরামর্শ: সাধারণত একজন ছাত্র বা ছাত্রী দাখিল পাস করে এইচএসসি পাস করতে পারে, এতে কোনো সমস্যা হয় না। তবে, কিছু বিশ্ববিদ্যালয় আছে, যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটিতেই সাধারণ শিক্ষা (জেনারেল এডুকেশন লেভেল) থেকে পাস করা শিক্ষার্থীদের চেয়ে থাকে। সে ক্ষেত্রে আপনি ওই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। এ ছাড়া, আপনি ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করেছেন কি না, বিশ্ববিদ্যালয় যেসব তথ্য চেয়েছে, তা সঠিকভাবে দিয়েছেন কি না—এসব বিষয় অনেক গুরুত্বপূর্ণ। কারণ সামান্য ভুল পরবর্তীকালে অনেক সমস্যার কারণ হতে পারে। কোনো তথ্য যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে কর্তৃপক্ষ তা বাতিল করে দিতে পারে। যেকোনো বিশ্ববিদ্যালয়ে ও কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে দেখতে হবে, তারা যা যোগ্যতা চেয়েছে, তা আপনার সঙ্গে মিলেছে কি না এবং আপনি তা সঠিকভাবে দিয়েছেন কি না। আপনার ফলাফল কেন আউট হয়নি, তা জানার জন্য আপনি যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন, সেখানে রেজিস্ট্রার বিল্ডিংয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার ফরমের নম্বর ও সিরিয়াল নম্বর বলে খোঁজ নিতে পারেন। যদি আপনার জন্ম তারিখের বা বোর্ডের বা অন্য কোনো তথ্যের সমস্যা হয়ে থাকে, তবে তারাই সেটা জানাতে পারবে। পরামর্শ দিয়েছেন—গোলাম আহমেদ ফারুকিসহযোগী অধ্যাপকইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি