পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।উচ্চশিক্ষা আমি মাধ্যমিকে জিপিএ-৫ এবং উচ্চমাধ্যমিকে ৪.৮০ পেয়েছি। বর্তমানে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জীবপ্রযুক্তি (বায়োটেকনোলজি) বিষয়ে পড়তে আগ্রহী। এ বিষয়ে পড়ার পর চাকরির ক্ষেত্রগুলো কী হতে পারে? বাংলাদেশে এ বিষয়ের চাহিদা বা গুরুত্ব কতটুকু? অনেকের কাছে শুনেছি, এ বিষয়ে নাকি বাংলাদেশে তেমন কোনো কর্মক্ষেত্র নেই। লেখাপড়া করে এ দেশে থাকলে নাকি বেকার থাকতে হবে। এটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। রজৎ শুভ দাসনরসিংদীপরামর্শ: ‘বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং’ সব প্রযুক্তির সমন্বিত একটি কোর্স। বাংলাদেশে বিভিন্ন সরকারি, এমনকি কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়টি পড়ানো হয়। উন্নত বিশ্বে এ বিষয়টির ব্যাপক চাহিদা রয়েছে, বাংলাদেশেও এর চাহিদা এবং গুরুত্ব বেড়েই চলেছে। এ বিষয়ে পাস করে শিক্ষার্থীরা দেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, বিসিএসআইআর ইত্যাদি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে পারেন। বাংলাদেশের কিছু কিছু ওষুধ প্রস্তুতকারক কোম্পানি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও বায়ো-টেক ড্রাগ উৎপাদন শুরু করেছে। এসব প্রতিষ্ঠানেও পেশা গড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া কিছু কোম্পানি আছে যেগুলো গবেষণা প্রতিষ্ঠানগুলোতে টেকনোলজি প্রদান করে থাকে, এসব প্রতিষ্ঠানে সেলস মার্কেটিংয়ে কাজ করা যেতে পারে। যদিও বর্তমানে দেশে এ বিষয়টি এখনো তেমন বিস্তার লাভ করেনি, তবে ভবিষ্যতে এটি অবশ্যই ব্যাপক বিস্তার লাভ করবে। পরামর্শ দিয়েছেন এ এন এম তারিকুল ইসলামব্যবস্থাপক, ট্রেডসওয়র্থ লিমিটেড, ঢাকা। সিএটি এসিসিএ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় প্রথম বর্ষের ছাত্র। এখন অনার্স বাদ দিয়ে সিএটি করে এসিসিএ করতে ইচ্ছুক। দেশে এটি কোন প্রতিষ্ঠানের অধীনে করা যেতে পারে? দেশে এর চাহিদা কেমন? চাকরির ক্ষেত্রগুলো কী হতে পারে এবং বেতন কত হতে পারে?মো. নাহিদ হাসানমিঠাপুকুর, রংপুরপরামর্শ: বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠানে সিএটি ও এসিসিএ কোর্স করানো হয়। এসব প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এসিসিএ কোর্স করতে পারে। তবে এসিসিএ বাংলাদেশ ‘লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিস’ প্রতিষ্ঠানটিকে অনুমোদন করেছে (বাড়ি-৩৯/বি, রোড-১৪/এ নতুন, ধানমন্ডি)। এসিসিএ একটি পেশাদারি ডিগ্রি। পশ্চিমা দেশগুলোতে এসিসিএ ডিগ্রিধারীদের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশে এই কোর্সের চাহিদা বেড়েই চলেছে। বহুজাতিক প্রতিষ্ঠান, বেসরকারি এনজিও ও করপোরেট প্রতিষ্ঠানগুলো এ বিষয়ের বিশেষ মূল্য দিয়ে থাকে। যাঁরা এসিসিএ সদস্য বা এসিসিএ পাস করেছেন, তাঁদের এসব প্রতিষ্ঠানে উচ্চ বেতনে উচ্চ পদে দ্রুত চাকরি পাওয়ার সুযোগ থাকে। সাধারণত, বেতনের রেঞ্জ পদ অনুযায়ী নির্ভর করে। আজকাল ব্যাংকগুলোও এই ডিগ্রির মূল্য দিচ্ছে। তা ছাড়া এসিসিএ পাস করা অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও রয়েছেন। পরামর্শ দিয়েছেন মহুয়া রশীদকান্ট্রি ম্যানেজার, এসিসিএ বাংলাদেশ