পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।আয়কর আইনজীবী ব্যবসায় শিক্ষা শাখা থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে কি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আয়কর আইনজীবী হিসেবে আবেদন করা যায়? এ পেশায় আসতে চাইলে কি আইন বিষয়ে স্নাতক অর্থাৎ এলএলবি ডিগ্রি নিতে হয়? আইসিএমএতে পড়ে কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং ডিগ্রি নিয়ে কি এ পেশা ঢোকার যোগ্যতা অর্জন করা যায়? এ পেশায় আসতে চাইলে কোনো বয়সসীমা আছে কি না? আমি আরও জানতে চাই, আয়কর আইনজীবী হিসেবে কীভাবে স্বীকৃতি বা নিবন্ধনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আবেদন করা যায়? সৈয়দ সোহরাব হোসাইনীপশ্চিম নাসিরাবাদ, চট্টগ্রামপরামর্শ: আয়কর আইনজীবী হতে হলে বাণিজ্য শাখা থেকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তাহলেই যে কেউ জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আয়কর আইনজীবী হিসেবে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে এলএলবি ডিগ্রি নেওয়ার প্রয়োজন হয় না। সিএমএ একটি ভিন্ন ধরনের ডিগ্রি, এর সঙ্গে আয়কর আইনজীবীর কোনো সম্পর্ক নেই, তাই এই ডিগ্রি নিয়ে এ পেশায় যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। আয়কর আইনজীবী হওয়ার জন্য বাণিজ্য শাখা থেকে স্নাতক হতে হবে। সম্প্রতি গঠিত আয়কর আইনজীবী সমিতি আপনাকে সহায়তা করবে। মৌখিক পরীক্ষা দেওয়ার মাধ্যমে সমিতি আপনাকে এ পেশায় তালিকাভুক্ত করবে। এ ক্ষেত্রে বয়সের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। আয়কর আইনজীবী হিসেবে স্বীকৃতি বা নিবন্ধনের জন্য সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আবেদন করা যায় না। রাজস্ব বোর্ড যখন নিয়োগের বিজ্ঞপ্তি দেবে, তখনই শুধু আবেদন করা যাবে। আবেদন করার পর লিখিত পরীক্ষা নেওয়া হবে; এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আইটিপি হিসেবে নিয়োগ দেওয়া হবে। এভাবে স্বীকৃতি প্রদান করা হবে। পরীক্ষাগুলোয় ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এবং নিয়মসংশ্লিষ্ট প্রশ্ন করা হয়। পরীক্ষার বিষয়গুলো সংশ্লিষ্ট বই থেকেই পেয়ে যাবেন।পরামর্শ দিয়েছেন—এ সি নাথ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোম্পানি