পেশাগত উন্নয়নের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে মনের ভেতর আরেকটা স্বপ্নের জগৎ গড়ে ওঠে। আর তা হলো, ক্যারিয়ার। কর্মজীবনে সব ধরনের পেশায় নিজের মেধার সঙ্গে দরকার পড়ে আলাদা কিছু গুণের, যার মাধ্যমে ওই মানুষটি নিজের মেধাকে কাজে লাগিয়ে দায়িত্বরত প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটাতে পারেন। নিজে হয়ে উঠতে পারেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। নিজেকে নিয়ে যেতে পারেন অনেক ওপরে—যার জন্য দরকার হয় সঠিক কিছু পরিকল্পনা। নিজেকে প্রতিষ্ঠিত করতে এগুলো খুব দরকারি বলে জানান পারটেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান মেহরাজ হামিদ।কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এমনই কিছু কৌশল রপ্ত করলেন দেশের বেশ কিছু প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা।২৭ আগস্ট প্রথম আলো জবসের উদ্যোগে ‘সাকসেশন প্লানিং’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ব্র্যাক ব্যাংকে কর্মরত নিঘাত মুমতাজ বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানে পদোন্নতি এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে এ রকম কর্মশালার মাধ্যমে নিজের মেধাকে তুলে ধরা যায়। মেধার সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়া যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে।’এসিআইয়ে কর্মরত কাজী মাশরুর মামুন এসেছেন নিজের প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিতে। বললেন কর্মশালাটি ইনফরমেটিভ। অনেক কাজে দেবে বলে মনে হচ্ছে।আড়ংয়ের শিউলী আক্তার তো সারা দিনের প্রশিক্ষণে অনেক আত্মবিশ্বাসী। ‘নিজের কর্মক্ষেত্রে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারব বলে মনে হচ্ছে।’ পেশাগত উন্নয়নে এখানে চারটি ধাপে যে আলোচনা করে শেখানো হলো, তা অনেক কাজে দেবে বলে জানান রাফসান হুসাইন।সারা দিনের এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মেহরাজ হামিদ। বর্তমানে তিনি পারটেক্স গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে কর্মরত। চাকরিতে প্রবেশ করার পর একজন কর্মীর স্বপ্ন ও লক্ষ্য থাকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানো। সবক্ষেত্রে প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর এই চাওয়া-পাওয়া তাৎক্ষণিকভাবে পূরণ সম্ভব হয় না। ধাপে ধাপে প্রতিষ্ঠান কর্মীকে পর্যবেক্ষণ ও সুষ্ঠু তত্ত্বাবধানের মাধ্যমে তাঁর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। ফলে একদিকে কর্মী তাঁর চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর সুযোগ পায়, অন্যদিকে প্রতিষ্ঠান ক্রমান্বয়ে কর্মীর পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেতাকে গড়ে তোলে। প্রকৃতপক্ষে বিভিন্ন সময় কর্মীর চলে যাওয়া, অবসর গ্রহণ বা তাঁর পেশা পরিবর্তন বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানে সাময়িকভাবে যে পদ শূন্য হয়, যথাযথভাবে সাকসেশন প্লানিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের এই স্বল্প ও দীর্ঘমেয়াদি শূন্য পদ পূরণ করা সম্ভব।উপরিউক্ত প্রশিক্ষণে কর্মীর পেশাগত উন্নয়ন এবং সর্বশেষে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের বিভিন্ন ধাপ আলোচনা করা হয়। প্রকৃতপক্ষে সাকসেশন প্লানিং হচ্ছে প্রতিষ্ঠানে দীর্ঘ ও স্বল্পমেয়াদি কর্মী উন্নয়ন পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, যার মাধ্যমে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করা হয়। সাকসেশন প্লানিংয়ের মাধ্যমে বিদ্যমান কর্মীদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করা হয়, যার মাধ্যমে তাঁরা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হয়ে উঠতে পারেন। মেধার ক্রমোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করা হয়।জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিটি ধাপে কার্যকর পর্যবেক্ষণ ও ঘাটতি চিহ্নিত করে তার উন্নয়ন নিশ্চিত করা হয়। সর্বোপরি একজন কর্মীকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে উন্নতি করার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা হচ্ছে ‘সাকসেশন প্লানিং’ ।সারা দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়।