প্রথম আলো জবস ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন ব্রিটিশ কাউন্সিলের বিপণন ও যোগাযোগের হেড অব পারফরম্যান্স রায়কা ওয়ালি খান। শ্রোতাবন্ধু হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আফিফ, দেব, সফিউল ও অর্ক। ওই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ এখানে তুলেধরা হলো।কথাবন্ধু: শুরুতেই আপনার জীবনের পথচলার গল্প শুনব।রায়কা ওয়ালি খান: আমার জন্ম বাংলাদেশেই হয়েছিল। তারপর আমি এক বছর বয়সে যুক্তরাজ্যে যাই। আমার মা-বাবা সেখানেই ছিলেন। আমি সেখানে ৩৪ বছর ছিলাম। আর ঢাকায় আছি প্রায় ১৫ বছর ধরে। ঢাকায় প্রথমে যোগ দিই একটি এনজিওতে। সেখানে দুই বছর কর্মসূচি কর্মকর্তা হিসেবে কাজ করি। এরপর যোগ দিই ব্রিটিশ কাউন্সিলে। এ প্রতিষ্ঠানে এডুকেশন প্রমোশন ম্যানেজার, বিপণন ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে ১২ বছর ধরে কাজ করি। এখন ব্রিটিশ কাউন্সিলে হেড অব পারফরম্যান্স, বিপণন ও যোগাযোগ হিসেবে কাজ করছি।কথাবন্ধু: আপনি জানালেন, পেশাজীবনের একটা সময় আপনি এনজিওতে কাজ করেছেন। সেখানে কাজের অভিজ্ঞতা কেমন?রায়কা: সেখানে আমার কাজ ছিল সব প্রকল্প দেখাশোনা করা, প্রকল্পগুলো পরীক্ষা-নিরীক্ষা এবং প্রতিবেদন লেখা।আসলে এনজিওর কাজগুলো সাধারণ মানুষের মধ্যে কোনো উন্নতি আনতে পারছে কি না, সেটাই দেখতাম। সে চাকরিতে আমি অনেক সংগ্রাম দেখেছি। মানুষের বিভিন্ন সমস্যার সঙ্গে পরিচিত হয়েছি। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরেছি আমি। নদীভাঙনের প্রভাব দেখেছি। কিন্তু তার পরও মানুষ কত সুখী। অদ্ভুত অভিজ্ঞতা এবং তা আমার জীবনে প্রভাবও ফেলেছে বেশ।কথাবন্ধু: ইংরেজি শিখতে হলে কি দেশের বাইরে যেতে হবে, নাকি দেশেই শেখা যাবে? দুই জায়গার ডিগ্রির মূল্যায়ন কেমন?রায়কা: ইংরেজি ভাষার গুরুত্ব কিন্তু অনেক। তাই বলে ইংরেজি শেখার জন্য যুক্তরাজ্যে যেতে হবে এমন নয়। দেশেই বিভিন্ন প্রতিষ্ঠান ইংরেজি শেখায়। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটও রয়েছে। নিজে নিজে শিখতে চাইলেটেলিভিশনে ইংরেজি চ্যানেল, ইংরেজি চলচ্চিত্র দেখা যেতে পারে।ব্রিটিশ কাউন্সিলেরই শিক্ষা কেন্দ্র (টিচিং সেন্টার) আছে, যেখানে বিভিন্ন কোর্স করানো হয়। আমাদের গবেষণাকেন্দ্র আছে। আমি মনে করি, বাইরে যাওয়ার দরকার নেই।কথাবন্ধু: অনেকেই বাইরে পড়ালেখা করার জন্য যেতে চান। সে ক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর দিতে হবে?রায়কা: যদি যুক্তরাজ্যে পড়তে চান, তবে ব্রিটিশ কাউন্সিলের তথ্য শাখা (ইনফরমেশন ইউনিট) থেকে দরকারি খোঁজখবর পাবেন। আমাদের ট্রেনিং কাউন্সিল আছে। সেখানে যেকোনো তথ্য বিনা মূল্যে পাওয়া যাবে।এ ছাড়া ক্রেডিট ট্রান্সফারও করার সুযোগ আছে।এটা নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের ওপর। যিনি যেতে চান, তিনি যদি তাঁর পরীক্ষার নম্বরপত্র পাঠিয়ে দেন এবং কর্তৃপক্ষ রাজি থাকে, তবে ওরাই যোগাযোগ করবে। খুবই সহজ প্রক্রিয়া। এমবিএর জন্য দু-তিন বছর কাজের অভিজ্ঞতা লাগবে। এখান থেকেই অভিজ্ঞতা নিয়ে এমবিএর জন্য আবেদন করা যাবে। এ ছাড়া আইইএলটিএসে নির্দিষ্ট নম্বর পেতে হবে।সংশোধনী: ৩০ জুন প্রকাশিত হতে চাই পেতে চাই বিভাগে সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তার নাম ভুল ছাপা হয়েছিল।তাঁর প্রকৃত নাম কাফিল এইচ এস মুয়ীদ।—বি.স