পেশাজীবনে এগিয়ে যেতে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশা বা কর্মজীবনে সফল হতে হয় কীভাবে, এটা নিয়ে সারা বিশ্বে প্রতিনিয়তই নানা গবেষণা হচ্ছে। অনেক গবেষণা থেকে নানা তথ্যবের হয়ে এসেছে। বিভিন্ন পদ্ধতি, কৌশল ইত্যাদির সফল প্রয়োগে পেশাজীবনে সাফল্য পাচ্ছেন অনেকেই। বাংলাদেশে গত এক দশকে পেশাক্ষেত্রে এসেছে নানা পরিবর্তন আর বৈচিত্র্য। আর এর পথ ধরে বিভিন্ন পেশার বিকাশ ও উন্নয়নে নানা গবেষণা ও সৃজনশীলতার প্রকাশ লক্ষ করা গেছে। বিভিন্ন গবেষণার ফলাফল নিয়ে প্রচুর বইও বের হয়েছে।বাংলাদেশেও পেশার উন্নয়নের জন্য পড়া হচ্ছে পেশাবিষয়ক বিভিন্ন দেশি-বিদেশি লেখকের বিশেষায়িত বই। এর পাশাপাশি পেশার উন্নতি নিয়ে ইন্টারনেটে আছে নানা ওয়েবসাইট।আছে ভিডিও এবং জার্নাল।এটা আমাদের দেশের পেশাক্ষেত্রের পেশাগত আচার-আচরণ শেখার পাশাপাশি উন্নতি ও বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পেশাজীবনের উন্নয়নে বা সফল হতে বই, জার্নালের ইতিবাচক ভূমিকা রয়েছে। বিশেষায়িত পেশার জন্য নির্দিষ্ট বই যেমন রয়েছে তেমনি সব পেশার মানুষের কাজে লাগে এমন বইও রয়েছে।কাজে লাগে যেভাবেপেশার উন্নতির জন্য দারুণ কাজে লাগে পেশাবিষয়ক বিভিন্ন বই ও অন্যান্য সহায়িকা। এর ফলে খুব সহজেই একজন পেশাজীবীর পেশাগত দক্ষতা অর্জিত হয়। বললেন করপোরেট কোচের প্রধান পরামর্শক ও মানব উন্নয়ন বিশেষজ্ঞ যিশু তরফদার। তিনি জানান, পেশাবিষয়ক বইগুলো বিভিন্নভাবে পেশাক্ষেত্রে সহায়তা করে। যাঁরা নতুন চাকরিতে ঢুকেছেন, তাঁদের জন্য একরকম, যাঁরা অনেক দিন চাকরিতে আছেন, কিন্তু উল্লেখযোগ্য কোনো সফলতা মেলেনি, তাঁদের জন্য আবার আরেক রকম বই। আবার যাঁরা প্রতিষ্ঠান পরিচালনা করবেন, তাঁদের জন্য কিছু বই কাজে লাগে। এ ছাড়া যাঁরা নতুন পেশাজীবন শুরু করবেন, তাঁদের জন্যও নানা ধরনের বই ও অনুষঙ্গ রয়েছে। এসব থেকে ধারণা নিয়ে উন্নতি করা যায় পেশাক্ষেত্রে। গ্রো অ্যান এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেনের মতে, ‘পেশাজীবীদের পাশাপাশি যাঁরা পেশাবিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকেন, তাঁদেরও কাজে লাগে পেশাসংক্রান্ত বিভিন্ন বই ও অন্যান্য সহায়ক অনুষঙ্গ।’নানা পেশার নানা বইআমাদের দেশের বিভিন্ন স্থানে পেশার উন্নতির জন্য মিলছে বিভিন্ন ধরনের বই। তবে দেশি লেখকদের বই এখনো খুব বেশি পরিমাণে প্রকাশিত হয়নি।বিদেশি লেখকদের বই পাওয়া যাচ্ছে বেশ কিছু। যাঁরা নতুন পেশাজীবন শুরু করতে চান, তাঁদের জন্য বেশ কিছু বই আছে। এর মধ্যে সাইমন হাওয়ার্ডের লেখা ক্রিয়েটিং এ সাকসেসফুল সিভি, অরুণ জাগির সাকসেস ইন ইন্টারভিউ, টিমস হাইন্ডেলের ইন্টারভিউ স্কিলিং, নম্রতা পলতার কল সেন্টার ইন্টারভিউস, রস টেইলরের ডেভেলপ কনফিডেন্স, মেরি স্টেলার ফেসিং জব ইন্টারভিউ বইগুলো সহায়ক হবে বলেমনে করেন বিশেষজ্ঞরা। এসব বই থেকে জেনে নেওয়া যাবে চাকরিতে সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত লেখার নানা কৌশল।কর্মক্ষেত্রে সবাইকে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। পেশার ক্ষেত্রে যাঁরা নানাভাবে যোগাযোগের দক্ষতা বাড়াতে চান, তাঁদের জন্য স্টিভ সিপসাইডের এফেক্টিভ কমিউনিকেশন, জিম ডুনের পাবলিক রিলেশন টেকনিকস, এস কেন্টের বডি ল্যাঙ্গুয়েজ, লিট লন্ডেসের হাউ টু টক এনি ওয়ান, সুধির টেইলাঙ্গের টক টু উইন, ডেল কার্নেগির প্রতিপত্তি ও বন্ধুলাভ বইগুলো সহায়ক হবে।উত্তম ব্যক্তিত্ব বাড়িয়ে দেয় পেশাক্ষেত্রের সফলতা। কর্মক্ষেত্রে ব্যক্তিত্বের প্রকাশ ঘটিয়ে সফলতা লাভ করা যায়। ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্রে যাঁরা ব্যক্তিত্বের উন্নতি ঘটাতে চান, তাঁরা হর্ষ কুমারের লেখা পারসোনালিটি ডেভেলপমেন্ট, অভিষেক ঠাকুরের ৩১ মান্ত্রাস ফর পারসোনালিটি ডেভেলপমেন্ট, প্রেম পি বালার সেভেন স্টেপ ম্যানেজিং পারসোনালিটি, ডেল কার্নেগির ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ বইগুলো পড়তে পারেন।প্রতিষ্ঠানের আরও একটি দরকারি দক্ষতা হলো নেতৃত্বের গুণাবলি। নেতৃত্বের বিকাশ ঘটানো এবং যাঁরা মানবসম্পদ উন্নয়নবিষয়ক কাজ করেন, তাঁরা ক্রিস্টিনা অসবর্ণের লিডারশিপ, প্রেম পি বালার লেখা সেভেন স্টেপস টু বিকাম এ লিডার ও টিম বিল্ডিং, হারপার কলিনস প্রকাশনীর সেলফ লিডারশিপ অ্যান্ড দ্য ওয়ান মিনিট ম্যানেজার, রোস মেরি রায়ানের লেখা লিডারশিপ ডেভেলপমেন্ট বইগুলো পড়তে পারেন।পেশাক্ষেত্রে নানাভাবে দক্ষতা বাড়াতে পারলে সহজেই কর্তৃপক্ষের নজরে আসা সম্ভব। আর এ জন্য অবশ্যই দক্ষতা বাড়ানোর নানা কৌশল রপ্ত করতে হবে। কর্মক্ষেত্রে নানা দিকে দক্ষতা বাড়ানোর জন্য মিক বর্ন ও গুিপপ্পা বর্নের অ্যাচিভিং হাই পারফরম্যান্স, ড. অপর্ণা চট্টোপাধ্যায়ের এক্সপ্লোর ইয়োর হিডেন ট্যালেন্টস, জিম রেসের ম্যাক্সিমাইজ ইয়োর মাইন্ড পাওয়ার, জর্জ পি বোলডেনের লেখা থিংকিং ক্রিয়েটিভলি, আনারল সাগারের লেখা হাউ টু ইমপ্রুভ ইয়োর আইকিউ বইগুলো সহায়ক হতে পারে।কর্মক্ষেত্রে সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য প্রেম পি বালার টাইম ম্যানেজমেন্ট, বিক্রয় কৌশলের জন্য ডেল কার্নেগির বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি হবেন কীভাবে, এস কে পলহানের ম্যানেজিং সেলস লিডারশিপ।এ ছাড়া বিশ্বের সফল এক হাজার প্রধান নির্বাহী কর্মকর্তাদের একটি বই লিখেছেন অ্যান্ড্রু ডেভিডসন। চাপ সামলানোর জন্য ভেরা পেফেরার স্ট্রেস ম্যানেজমেন্ট। এ ছাড়া প্রেম পি বালার সাকসেস, সুপার জব, টিম বিল্ডিং ও এ কে ব্যানার্জির আর্ট অব গ্রোইং বিজনেস, করপোরেট কমিউনিকেশনস, অরগানাইজেশন ম্যানেজমেন্ট—এই বইগুলো পেশাক্ষেত্রে কাজে লাগে। আরও আছে স্টিফেন আর কাভির লেখা দি সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল, ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্সি, ড্যানিয়েল গোলম্যান, রিচার্ড বোয়্যাটজিস ও অ্যানি ম্যাককির লেখা প্রাইমারি লিডারশিপ, জিম কলিন্সের লেখা গুড টু গ্রেট এবং জিম কলিন্স ও জেরি পোরাসের লেখা বিল্ড টু লাস্ট। বইগুলো পেশাবিষয়ক কাজের জন্য বেশ সহায়ক। আছে পেশাবিষয়ক কিছু সহায়ক ওয়েবসাইটপেশাবিষয়ক নানা জ্ঞানের এক বিশাল ভান্ডার হলো ইন্টারনেট। এখন পেশাবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে পেশাসংক্রান্ত নানা তথ্য পাওয়া যায়। পেশার জন্য বিভিন্ন বই, দক্ষতা কৌশল, বিভিন্ন বিশেষজ্ঞের লেখাসহ নানা তথ্য মিলছে এই ওয়েবসাইটগুলোতে। এর মধ্যে জনপ্রিয় দুটি ওয়েবসাইট হলো www.amazon.com ও www.selfgrowth.com।এ দুটি সাইটে পাওয়া যাবে পেশাবিষয়ক আরও অনেক ওয়েবসাইটের ঠিকানা।বই মিলছে যেখানেপেশাবিষয়ক বিভিন্ন দেশি-বিদেশি বই কিনতে পাওয়া যাচ্ছে ঢাকার নিউমার্কেট, শান্তিনগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়কে পিবিএস চেইন বুক শপে এবং নীলক্ষেত ও বাংলা বাজারে। ঢাকার পাবলিক লাইব্রেরি, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি ছাড়াও বড় বড় লাইব্রেরিতে গিয়েও পেশাবিষয়ক অনেক বই পড়া যাবে। এ ছাড়া ইন্টারনেটেও পেশাবিষয়ক বিভিন্ন বই পিডিএফ ফাইল আকারে নামানো যায়।