পেশাদারি দৃষ্টিভঙ্গি থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংসদ এম এ লতিফের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বন্দর বিশেষজ্ঞের মতামত তুলে ধরা হলো। সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক ও মাসুদ মিলাদনিউমুরিং কনটেইনার টার্মিনাল দেশের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল। এই টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা দ্বিগুণ হবে। দক্ষতাও বাড়বে। গতিশীল হবে আমদানি-রপ্তানি বাণিজ্যও। এ কারণে এনসিটি পরিচালনার ভার বেসরকারি হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ পেশাদারি দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে বলে মনে করেন বন্দর বোর্ডের সাবেক সদস্য হাদী হোসেন। তিনি বলেন, ‘এনসিটি নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়েছে। আমার মনে হয়, এখন সময় নষ্ট করা উচিত হবে না। কারণ, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহন বাড়ছে। ভবিষ্যৎ চাপ সামাল দিতে দ্রুত টার্মিনালটি বেসরকারি হাতে ছেড়ে দেওয়া উচিত।’ তিনি মনে করেন, এখনই নতুন করে দরপত্র প্রক্রিয়া শুরু করলেও অনেক সময় লাগবে। দরপত্রের প্রক্রিয়া শেষ হলে চুক্তির পর যন্ত্রপাতি কিনে এনে টার্মিনালে স্থাপন করতে হবে। এগুলো সময়ের ব্যাপার। এ জন্য প্রকল্পটিকে অগ্রাধিকার দেওয়া উচিত।