পেশাভিত্তিক প্রত্যাখ্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্রী
এক থাপড় দিয়ে ফোকাস থেকে ডিফোকাস করে ফেলব!
জ্যোতির্বিদ
এর পর থেকে যেন শনির বলয়ের মতো সব সময় আপনাকে চারপাশে ঘুরঘুর করতে না দেখি!
চলচ্চিত্রনির্মাতা
আমি তো শুধু কাট বললাম, আমার বড় ভাইকে বললে আপনাকে পুরো প্যাক–আপ করে ফেলবে!
ফেসবুকার
আপনি ভাবলেন কীভাবে আমি আপনার সঙ্গে কথা বলব? নিজের প্রোফাইল পিকচার দেখেছেন কখনো?
প্রোগ্রামার
তোমার মতো ভাইরাসকে অ্যান্টিভাইরাস দিয়ে জীবন থেকে ক্লিন–আপ করে দিতে আমার দুই মিনিটও লাগবে না!
রসায়নবিদ
আমি হলাম অক্সিজেন, তোমার মতো হাইড্রোজেনের সঙ্গে থেকে আমার জীবনটা পুরা পানি করে ফেলার কোনো ইচ্ছা আমার নেই!
গণিতবিদ
কত বড় বড় প্রাইম নম্বরের মানই বসালাম না, আর তোমার মতো এক্স ওয়াই জেডকে নিয়ে কিনা ক্যালকুলেশন করব! নেভার!
রস+আলো পাঠক
রস+আলো পড়ে হাসা সম্ভব, তা–ও তোমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখা সম্ভব না!