পেশার জন্য বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের সূত্র: ১০০১ বিক্রয় কৌশললেখক: রাজিব আহমেদ, পৃষ্ঠাসংখ্যা: ১৪৩দাম: ১৭৫ টাকা, প্রকাশক: গতিধারাবিপণনের সবচেয়ে বড় কৌশল হচ্ছে ক্রেতাদের সঠিকভাবে বুঝতে পারা। ক্রেতার চাহিদা বুঝে সে অনুপাতে পণ্য উপস্থাপন করাই হলো বিপণনের মূলমন্ত্র। ক্রেতাদের বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দেওয়ার কাজটি মূলত করে থাকেন একজন বিক্রয়কর্মী। আর সে জন্যই বিক্রয়কর্মীকে বিপণনের নানা কৌশল সম্পর্কে জানতে হয়। এসব বিষয়ে ধারণা দিতেই সম্প্রতি বাজারে এসেছে সাফল্যের সূত্র: ১০০১ বিক্রয় কৌশল নামের একটি বই। বইটির লেখক রাজিব আহমেদ এই বইয়ে বিপণনের নানা কৌশল নিয়ে আলোচনা করেছেন, যা আলাদা আলাদা করে ১০০১টি পয়েন্টের মাধ্যমে দেখানো হয়েছে। ক্রেতাকে পণ্য কিনতে আগ্রহী করার কৌশলকে বিক্রয় ক্যারিশমা বলে। এই বইয়ে এ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই বইটিতে বিভিন্ন কৌশলের পাশাপাশি একজন আদর্শ বিক্রয় প্রতিনিধির ধরন, বিভিন্ন অভিযোগ মীমাংসার পদ্ধতি, বিক্রয়কর্মে ব্যবহূত সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ, বাজারে তথ্য সংগ্রহের গুরুত্ব, ক্রেতার শরীরী ভাষা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সেরা বিক্রয়কর্মী হওয়ার বিভিন্ন বিষয় জানা যাবে এই বইটি পড়ে। যাঁরা ইতিমধ্যে বিক্রয় ও বিপণনকে পেশা হিসেবে নিয়েছেন বা এ পেশায় আগ্রহী, তাঁদের জন্য সহায়ক হবে বইটি। মোছাব্বের হোসেন